কারিগরি ও মাদ্রাসার এমপিও নীতিমালার ওপর মতামত দিল অর্থ বিভাগ

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ PM
অর্থ মন্ত্রণালয়

অর্থ মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রণীত নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ এর ওপর মতামত দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মতামতটি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের ব্যব ব্যবস্থাপনা শাখা-৩ থেকে এ সংক্রান্ত একটি পত্র কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিবাগের সচিবের দপ্তরে পাঠানো হয়। 

মতামত সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন "বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ [ভোকেশনাল, ব্যববসায় ব্যবস্থাপনা, টেকনোলজি (বিএমটি) ও ডিপ্লোমা]” এবং “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ এর উপর অর্থ বিভাগের মতামত নির্দেশক্রমে প্রশাসনিক মন্ত্রণালয় বরাবর প্রেরণ করা হলো।

অর্থ বিভাগের বাজেট-০২ শাখার ১২ জানুয়ারি ২০২৬ তারিখের ইউ. ও. নোটের আলোকে এ মতামত প্রস্তুত করা হয় এবং তা প্রশাসনিক মন্ত্রণালয়ের কাছে প্রেরণ করা হয়েছে বলে পত্রে জানানো হয়।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬