শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের নির্দেশ

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫ PM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ছুটিকালীন সময়ে প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং সাপ্তাহিক ছুটি (১১-১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে ছুটিকালীন সময়ে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন সকল প্রতিষ্ঠানের ভবন/ওয়ার্কশপ/ল্যাবরেটরি ও অন্যান্য স্থাপনার সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ এবং ছুটিকালীন দায়িত্ব পালনের রোস্টার প্রস্তুত করতে হবে।’

এতে আরও বলা হয়, ‘প্রস্তুতকৃত রোষ্টার তালিকা অনুযায়ি স্ব-স্ব কার্যক্রম বাস্তবায়নের পরবর্তী ব্যবস্থা গ্রহণপূর্বক এ বিষয়ে পরিচালক (প্রশাসন) কারিগরি শিক্ষা অধিদপ্তরকে অবহিতকরণের জন্য নির্দেশক্রমে বিশেষভাবে অনুরোধ জানানো হলো।’

৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage