সীমান্ত দিয়ে আরও ২৬ জনকে পুশইন করলো বিএসএফ

০৩ জুন ২০২৫, ০২:২৪ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০৮:১০ PM
পুশইন করা ২৬ জন

পুশইন করা ২৬ জন © টিডিসি

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফের বাংলাদেশে নারী ও শিশুসহ ২৬ জনকে পুশইন করেছে। সোমবার (২ জুন) গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার দুটি পৃথক সীমান্ত দিয়ে তাঁদের বাংলাদেশে প্রবেশ করানো হয়।

জানা গেছে, আজ মঙ্গলবার (৩ জুন) ভোরে হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে পুশইন হওয়া ৯ জনকে আটক করে স্থানীয় গ্রাম পুলিশ। পরে তাঁদের বিজিবির ঘাগড়া বিওপি ক্যাম্পে হস্তান্তর করা হয়। অন্যদিকে চাকলাহাট ইউনিয়নের খুনিয়াপাড়া সীমান্ত দিয়ে পুশইন হওয়া আরও ১৭ জনকে আটক করে বিজিবির শিংরোড বিওপি ক্যাম্পের সদস্যরা।

পরবর্তীতে বিজিবি উভয় স্থান থেকে আটক মোট ২৬ জনকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ৯ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। আটক ব্যক্তিরা জানান, তাঁরা ভারতের বিভিন্ন রাজ্যে ১০ থেকে ১৫ বছর ধরে কাজ করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাঁদের আটক করে বিমানে সীমান্তে নিয়ে আসে এবং বিএসএফ তাঁদের বাংলাদেশে পুশইন করে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, `আটক ব্যক্তিদের অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায়। তাঁদের পরিচয় নিশ্চিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950