বরগুনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

০১ জুলাই ২০২৫, ০৭:৫৮ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৭:২৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পাতাকাটা গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো পাতাকাটা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে জুনায়েদ ও রাসেল হোসেনের ছেলে ইয়াসিন। তারা একে অপরের প্রতিবেশী ছিল এবং বয়সে সমবয়সী।

স্থানীয়দের বরাতে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল জুনায়েদ ও ইয়াসিন। খেলতে খেলতে তারা পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে স্বজনরা খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে দুজনকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬