ষাঁড়ের আক্রমণে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

 নিহত স্কুলছাত্রী

নিহত স্কুলছাত্রী © সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ষাঁড়ের আক্রমণে সারাবন তহুরা (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পদুয়া শামসুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রী সারাবন তহুরা উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মল্লিক ছোবহান গ্রামের নজর আলী সিকদার পাড়ার সৌদি প্রবাসী মাহফুজুর রহমানের কন্যা এবং পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

জানা যায়, জসিম উদ্দিন নামে এক গরু ব্যবসায়ী ওই ষাঁড়টি উপজেলার পদুয়া তেওয়ারিহাটে বিক্রির জন্য নিয়ে এসেছিলেন। পরে তিনি ষাঁড়টি গাড়ি থেকে নামিয়ে রশি দিয়ে বেঁধে রাখেন। একপর্যায়ে ষাঁড়টি রশি ছিড়ে পালানোর সময় সারাবন তহুরাকে আক্রমণ করলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া বলেন, সে মাথায় প্রচন্ড আঘাত পেয়েছিল। অতিরিক্ত রক্তকরণের ফলে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ ভারত সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি যাওয়া লেমুর ভারতে পাচার হলো…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরম পূরণের টাকা জমা না দিয়ে উধাও কর্মচারী, বিপাকে ৯১ শিক্ষা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার তারকা ফুটবলার ম্যাক অ্যালিস্টারের নৈপুণ্যে অসা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আজ গ্যাস থাকবে না রাজধানীসহ দেশের যেসব এলাকায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9