যশোরে প্রায় সাড়ে ৩ লাখ ভিজিএফ কার্ডে চাল পাচ্ছে দুস্থরা

০২ জুন ২০২৫, ১১:০৭ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০১:৪৮ PM
চাল

চাল © সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষ্যে যশোর জেলা ভিজিএফ কার্ডের মাধ্যমে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ কার্যক্রম চলছে। ৩ লাখ ৪০ হাজার ৩৪৭ কার্ডে বিতরণ করা হচ্ছে ৩ হাজার ৪০৩ দশমিক ৪৭ মেট্রিকটন চাল। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার দায়িত্বে থাকা এনডিসি মাহির দায়ান আমিন এ তথ্য নিশ্চিত করেন। 

জানা যায়, জেলার আট উপজেলায় ১ লাখ ৫৪ হাজার ৭৭০ কার্ডে বিতরণ করা হচ্ছে ১ হাজার ৫৪৭ দশমিক ৭০০ মেট্রিকটন চাল। আট পৌরসভায়  ১ লাখ ৮৫ হাজার ৫৭৭ কার্ডে বিতরণ করা হচ্ছে ১ হাজার ৮৫৫ দশমিক ৭৭০ মেট্রিকটন চাল। ঈদের আগের দিন পর্যন্ত চাল বিতরণ কার্যক্রম চলবে।

মাহির দায়ান আমিন জানান,  আট পৌরসভায়  ১ লাখ ৮৫ হাজার ৫৭৭ কার্ডের মধ্যে যশোর পৌরসভায় ৪ হাজার ৬২১ কার্ডে বিতরণ করা হচ্ছে ৪৬ দশমিক ২১০ মেট্রিকটন চাল, নওয়াপাড়া পৌরসভায় ৪ হাজার ৬২১ কার্ডে ৪৬ দশমিক ২১০ মেট্রিকটন , কেশবপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ কার্ডে ৪৬ দশমিক ২১০ মেট্রিকটন, বেনাপোল পৌরসভায় ৪ হাজার ৬২১ কার্ডে ৪৬ দশমিক ২১০ মেট্রিকটন, মণিরামপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ কার্ডে ৪৬ দশমিক ২১০ মেট্রিকটন, ঝিকরগাছা পৌরসভায় ৩ হাজার ৮১ কার্ডে ৩০ দশমিক ৮১০ মেট্রিকটন, চৌগাছা পৌরসভায় ৩ হাজার ৮১ কার্ডে ৩০ দশমিক ৮১০ মেট্রিকটন ও বাঘাড়পাড়া পৌরসভায় ১ হাজার ৫৪০ কার্ডে ১৫ দশমিক ৪০০ মেট্রিকটন চাল।

আরও পড়ুন: ৮০ শতাংশের কম উপস্থিতি হলে পরীক্ষা দিতে পারবে না পলিটেকনিক শিক্ষার্থীরা

এছাড়া, আট উপজেলায় ১ লাখ ৫৪ হাজার ৭৭০ কার্ডের মধ্যে  সদর উপজেলায় ৩১ হাজার ৩৩০ কার্ডে ৩১৩ দশমিক ৩০০ মেট্রিকটন চাল, অভয়নগর উপজেলায় ৯ হাজার ৮৩ কার্ডে ৯০ দশমিক ৮৩০ মেট্রিকটন , বাঘারপাড়া উপজেলায় ১৬ হাজার ৩৬৩ কার্ডে ১৬৩ দশমিক ৬৩ মেট্রিকটন , চৌগাছা উপজেলায় ১২ হাজার ৪৬৫ কার্ডে ১২৪ দশমিক ৬৫০ মেট্রিকটন, ঝিকরগাছা উপজেলায় ১৫ হাজার ২২৫ কার্ডে ১৫২ দশমিক ২৫০ মেট্রিকটন, কেশবপুর উপজেলায় ১৬ হাজার ৯৫২ কার্ডে ১৬৯ দশমিক ৫২০ মেট্রিকটন ,মণিরামপুর উপজেলায় ২৯ হাজার ৭৫০ কার্ডে ২৯৭ দশমিক ৫০০ মেট্রিকটন ও শার্শা উপজেলায় ২৩ হাজার ৬০২ কার্ডে ২৩৬ দশমিক ২০ মেট্রিকটন চাল বিতরণ করা হচ্ছে।

এনডিসি মাহির দায়ান আমিন বলেন, বরাদ্দকৃত চাল প্রত্যেক উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ চলছে। চাল বিতরণে অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে।

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9