সরকারি চাল কালোবাজারে বিক্রি, আ. লীগ নেতা আটক

২১ মে ২০২৫, ০১:২৯ AM , আপডেট: ২১ মে ২০২৫, ১২:২৫ PM
গাইবান্ধায় সরকারি চাল কালোবাজারে বিক্রি করে স্থানীয় আওয়ামী লীগ নেতা

গাইবান্ধায় সরকারি চাল কালোবাজারে বিক্রি করে স্থানীয় আওয়ামী লীগ নেতা © সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১৭ বস্তা চাল কালোবাজারে বিক্রির সময় মোহাম্মদ আফজাল হোসেন নামে এক ডিলারকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে উপজেলার কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটক আফজাল হোসেন সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির অনুমোদিত ডিলার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বোনারপাড়া সরকারি খাদ্যগুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৭ বস্তা চাল উত্তোলন করেন আফজাল হোসেন। পরে ওই চাল কলেজ মোড় এলাকায় এনে সরকারি বস্তা পরিবর্তন করে কালোবাজারে বিক্রির চেষ্টা করেন। স্থানীয়দের সন্দেহ হলে তারা চালসহ তাকে আটক করেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে গিয়ে চালসহ আফজাল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বোনারপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইয়ুম বলেন, ‘সরকারি চাল বিক্রির খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনকে চালসহ আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।’

সাঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাহাদ ইবনে সালাম বলেন, অভিযুক্ত ডিলার আফজাল হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার খবরকে মিথ্যা দাবি তার প্রেস স…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাবা গুম, মা প্রয়াত—রিফাদের ভবিষ্যত গড়তে প্রধানমন্ত্রী পৌঁছ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন নিয়ে যে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে মাস্টার্স থিসিস আবেদনে অযৌক্তিক বাড়তি শর্তের অভ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9