২০৬ বস্তা সরকারি চাল ব্যবসায়ীর গুদামে

০২ জুন ২০২৫, ০৮:৫০ AM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১০:৪৯ PM
জামালপুরে ব্যবসায়ীর গুদাম থেকে উদ্ধার করা চাল

জামালপুরে ব্যবসায়ীর গুদাম থেকে উদ্ধার করা চাল © টিডিসি ফটো

জামালপুরের ইসলামপুর পৌর শহরের গাঁওকুড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ব্যাবসায়ীর গুদাম থেকে ২০৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে। রবিবার (২ জুন) দিবাগত রাত ২টার দিকে এ অভিযান চালানো হয়। মজুত করা প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে। মা রাইস মিলের গুদাম থেকে এসব জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনী ক্যাপ্টেন আহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান এবং ইসলামপুর থানার ওসি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, আরিফ মিয়া এসব চাল কিনেছেন দাবি করলেও প্রমাণ দিতে না পারায় জব্দ করে গুদাম সিলগালা করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: কম্পিউটার অপারেটরের ৪৩ লাখ টাকার দুর্নীতি, বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ বলেন, রাত ১টার সময় সেনাবাহিনীর টহলরত দল গোপন সংবাদ পেয়ে আরিফ মিয়ার ভাড়া করা মিলে অভিযান চালায়। এ সময় সরকারি চাল জব্দ করেছে। আরিফ মিয়ার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

জানা গেছে, ইসলামপুর পৌরসভার গাঁওকুড়া এলাকায় ব্যবসায়ী আরিফ মিয়া তার ভাড়া করা মা রাইস মিলের গুদামে অবৈধভাবে মজুত করে রাখা সরকারি চাল বিভিন্ন কোম্পানির সিলযুক্ত বস্তায় বাজারজাত করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে চাল জব্দ করা হয়। মিল মালিক আরিফকে আটক করা হয়েছে।

নর্থ সাউথ সোসাইটির ইজিএম অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৪ দিন পর ঢাবি ছাত্রের বড় ভাইয়ের লাশ উদ্ধার— বউকে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9