নেত্রকোনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ দোকানকে জরিমানা

০৩ মার্চ ২০২৬, ১২:১৩ PM
কেন্দুয়া পৌরসভার বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়

কেন্দুয়া পৌরসভার বিভিন্ন দোকানে অভিযান চালানো হয় © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা সংরক্ষণ আইন অমান্য করায় মোট ৫টি দোকানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ মার্চ) সকাল দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলামের নেতৃত্বে কেন্দুয়া পৌরসভার বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় তার সঙ্গে ছিলেন, কেন্দুয়া থানা পুলিশ, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।

সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম জানান, দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করা, পণ্যের মোড়কে মেয়াদ ও মূল্য নির্ধারণ উল্লেখ না থাকা, হোটেল রেস্তোরাঁয় বাসি খাবার পরিবেশন করা, নকল পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের কারণে পাঁচ দোকানিকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ভাঙচুর-অগ্নি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৭ মাসে লিটার প্রতি ৩৫-৪৫ টাকা বেড়েছে তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬