শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন ববি শিক্ষক মারুফা আক্তার

০৩ মার্চ ২০২৬, ১১:৫৩ AM
নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে থেকে ঢাকা বিভাগের ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার নিচ্ছেন মারুফা আক্তার

নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে থেকে ঢাকা বিভাগের ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার নিচ্ছেন মারুফা আক্তার © সংগৃহীত

ঢাকা বিভাগের ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মারুফা আক্তার। সোমবার (২ মার্চ) দুপুরে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে ‘শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী’ হিসেবে এ পুরস্কার লাভ করেন তিনি।

অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব। স্মারকের পাশাপাশি সনদ ও ২৫ হাজার টাকা সম্মানী প্রদান করা হয়।

জানা যায়, ঢাকা বিভাগের ১৩ টি জেলার শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীদের মধ্যে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে সম্মাননা প্রদান করা হয়। জেলা পর্যায়ে পাঁচটি ক্যাটাগরীতে অদম্য নারী পুরষ্কার প্রাপ্ত নারীদের প্রত্যেক ক্যাটাগরী থেকে শ্রেষ্ঠ একজন নির্বাচিত করে সোমবার সম্মাননা প্রদান করা হয়।

এ বিষয়ে সহকারী অধ্যাপক মারুফা আক্তার বলেন, ‘ঢাকা বিভাগ থেকে শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হওয়াটা কল্পনাতীত ছিল। আজ (সোমবার) প্রথমবারের মতো আমার মনে হচ্ছে আমি আমার বাবা-মাকে গর্বিত করেছি। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আমার এঅর্জন শুধু আমার নয় সকল মুন্সিগঞ্জবাসীর।’

প্রসঙ্গত, এর আগে জেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পেয়েছিলেন তিনি।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬