ব্যবসায়ীর বসতবাড়ি থেকে ৬৪ বস্তা সরকারি চাল উদ্ধার

৩১ মে ২০২৫, ১০:৫৮ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ১২:২২ AM
সরকারি চাল উদ্ধার

সরকারি চাল উদ্ধার © টিডিসি ফটো

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এক ব্যবসায়ীর বসতবাড়ি থেকে ভিজিডি ও ভিজিএফ কর্মসূচির জন্য বরাদ্দকৃত ৬৪ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। শনিবার (৩১ মে) ভোরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া কচুয়ার মোড় এলাকা থেকে এসব চাল উদ্ধার করা হয়। জব্দকৃত বস্তাগুলোতে মোট চালের পরিমাণ ২ হাজার ৭৬০ কেজি।

ওই ব্যবসায়ীর নাম আইনাল হক। তিনি একই এলাকার বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেন ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকনুজ্জামান।

পুলিশ জানায়, ওই বাড়িতে সরকারি চাল মজুত রাখা হয়েছে, এমন খবরে অভিযান চালায় পুলিশ। পরে শনিবার ভোরে ৫০ কেজি চালের সরকারি সিলযুক্ত ২০ বস্তা ও ৪৪টি আলাদা বস্তায় ৪০ কেজি করে মোট ২ হাজার ৭৬০ কেজি চাল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আইনাল হক।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকনুজ্জামান বলেন, সরকারিভাবে বিতরণের জন্য ভিজিডি ও ভিজিএফ প্রকল্পের এসব চাল হয়তো কারও কাছ থেকে কিনে মজুত করা হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আইনাল পালিয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলার প্রস্তুতি নিচ্ছে। জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬