ছয় বছর পর ময়মনসিংহে ছাত্রদলের জেলা ও মহানগরসহ পাঁচ কমিটি

১৬ মে ২০২৫, ০৯:৩৫ AM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৯:১৮ AM
ছাত্রদলের লোগো

ছাত্রদলের লোগো © ফাইল ফটো

ছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচ ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়েছে। আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা ছাত্রদলের কমিটিও গঠন করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিবের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ কমিটি প্রকাশ করা হয়।

আজিজুল হাকিম আজিজকে সভাপতি এবং মো. রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আরাফাত রহমান জিম, সহ-সভাপতি শাহীন আহমেদ, হাসিবুল হাসান, আব্দুল্লাহ আল মাসুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রুমান, মো. রোকনুজ্জামান রোকন সরকার, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রোকন ও দপ্তর সম্পাদক সজীব মিয়া।

ময়মনসিংহ মহানগর কমিটির নেতারা হলেন- সভাপতি গোবিন্দ রায়, সিনিয়র সহ-সভাপতি মুরতাজা হোসাইন, সহ-সভাপতি মো. রিপন মিয়া, ফজলে রাব্বি, মাহামুদুল হাসান অপু এবং সাধারণ সম্পাদক আল মোহাম্মদ রাফসান সামি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জাকিরুল হক তোহা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, ইমন চৌধুরী শামীম, সাংগঠনিক সম্পাদক সাদ আকন্দ সাব্বির ও প্রচার সম্পাদক সৈয়দ সেফাত ফারুকী আনান।

উত্তর জেলার নবগঠিত কমিটির নেতারা হলেন- সভাপতি নূরুজ্জামান সোহেল, সিনিয়র সহ-সভাপতি নাইমুর আরেফিন পাপন, সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, মাসুদ আলম (মাসুদুল আলম মাসুদ), নাদিম সারোয়ার টিটু এবং সাধারণ সম্পাদক এ কে এম সুজা উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সরকার শাওন, রাসেল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম রুবেল ও দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার।

আরও পড়ুন: সাম্য হত্যায় বৈষম্যবিরোধী নেতারা চুপ কেন, প্রশ্ন ইবি ছাত্রদলের

এছাড়া নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটির নেতারা হলেন- সভাপতি হুজ্জাতুল খান মুন, সিনিয়র সহ-সভাপতি নাসিফুল হাসান মৃধা, সহ-সভাপতি তৌহিদ জামান বিজয়, সাধারণ সম্পাদক মোস্তাক সরকার, সিনিয়র যুগ্ম সম্পাদক নাদিম আহমেদ মারুফ, সাংগঠনিক সম্পাদক তানজিল তালুকদার, দপ্তর সম্পাদক নাইমুল হাসান বাধন (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) ও প্রচার সম্পাদক ইমি আক্তার দোলা।

কোতোয়ালি থানা ছাত্রদলের কমিটির নেতারা হলেন- সভাপতি আরিফ রাব্বানী, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান পারভেজ, সাধারণ সম্পাদক সাজিদ হাসান ও সিনিয়র যুগ্ম সম্পাদক অরূপ মজুমদার সিজার। ২১ দিন থেকে ১ মাসের মধ্যে আংশিক ঘোষিত এসব কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬