হাবিপ্রবির দ্বিতীয় মেধাতালিকার চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে আজ

২৯ মে ২০২৫, ০৮:৫২ AM , আপডেট: ৩১ মে ২০২৫, ১২:০৪ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির দ্বিতীয় মেধাতালিকার চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (২৯ মে)। গত সোমবার এ তালিকা প্রকাশ করা হয়। কোটায় ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের প্রথম ধাপের বিষয়ভিত্তিক তালিকাও ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদের ২৩টি ডিগ্রির জন্য ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ২য় ধাপের শিফটভিত্তিক ও বিষয়ভিত্তিক মেধাতালিকা ও কোটায় ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের ১ম ধাপের বিষয়ভিত্তিক তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।

প্রার্থীরা ওয়েবসাইটে (https:www.admission.hstu.ac.bd) আবেদনের সময় প্রাপ্ত Applicant ID ও Password দিয়ে লগইন পূর্বক প্রবেশ করে কোন বিষয়ে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, সেটি দেখতে পারবেন। তালিকায় বিষয় প্রাপ্তদের ২৮ ও ২৯ মে নির্ধারিত ধাপসমূহ অনুসরণ করে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্র
১. এস.এস.সি. পাসের মূল সনদপত্র ও এইচ.এস.সি. পাশের মূল সনদপত্র (যদি থাকে)।

২. সর্বশেষ অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্রের মূলকপি।

৩. এস.এস.সি. ও এইচ.এস.সি.-এর মূল ট্রান্সক্রিপ্ট।

৪. পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ৪ কপি, স্ট্যাম্প সাইজের ছবি ২ কপি। ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে।

৫. কক্ষ পরিদর্শকের স্বাক্ষরসহ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র সাথে আনতে হবে এবং ফটোকপি জমা দিতে হবে। এছাড়াও এইচ.এস.সি-এর মূল রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শনের জন্য সাথে আনতে হবে।

ভর্তি প্রক্রিয়া: বিষয়প্রাপ্তদের ২৮ ও ২৯ মে সকাল ১০টা হতে বিকেল ৪টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি হতে হবে। বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ওয়েবসাইটে (https:www.admission.hstu.ac.bd) আবেদনের সময় প্রাপ্ত Applicant ID ও Password দিয়ে লগইন পূর্বক প্রবেশ করে নির্ধারিত ভর্তি ফি জমাদান সাপেক্ষে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে। ভর্তি ফরম আগামী ২৭ মে রাত ৯.০০ টার পর থেকে পূরণ শুরু হয়েছে। ভর্তির আবেদন ফরম পূরণ শেষে অবশ্যই রঙ্গিন প্রিন্ট করতে হবে।

আরও পড়ুন: ঈদ-গ্রীষ্মে কোন শিক্ষাপ্রতিষ্ঠান কতদিন ছুটি

উল্লেখিত ফরমের প্রিন্টেড কপি শিক্ষার্থীদেরকে সংশ্লিষ্ট ডিন অফিসে ২৯ মে বিকাল ৪টার মধ্যে জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। উল্লেখিত সময়ের মধ্যে ভর্তি না হলে শিক্ষার্থীর আসনটি ফাঁকা বলে গণ্য হবে। ভর্তির ধাপসমূহ ওয়েবসাইটে দেওয়া রয়েছে।

ফি প্রদান প্রক্রিয়া: মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদ-এর মাধ্যমে ভর্তি ফি বাবদ সর্বমোট ১৫ হাজার ৯১৫ টাকা মোবাইল ব্যাংকিং সার্ভিস চার্জসহ জমা দিতে হবে। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। উল্লেখিত মোবাইল ব্যাংকিং ব্যতিরেকে শিক্ষার্থীরা রূপালী ব্যাংক এর যে কোন শাখায় সশরীরে জমা দিয়ে ভর্তি ফরম ডাউনলোড করতে পারবেন। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ভর্তি ফি জমাদানের ব্যাংক রশিদ বিশ্ববিদ্যালয়ের আইটি সেল কর্তৃক যাচাই করে নিতে হবে।

সতর্কীকরণ: ভর্তির আবেদন সংক্রান্ত কোন তথ্য মিথ্যা, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে আবেদনটি সরাসরি বাতিল বলে গণ্য হবে। ভর্তির পর আবেদনপত্রে কোন ভুল/মিথ্যা ধরা পড়লেও ভর্তিকৃত ছাত্র-ছাত্রীর ভর্তি বাতিল হবে এবং মিথ্যা তথ্য প্রদানের বিষয়ে প্রমাণিত হলে শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকসুকে ‘অবৈধ’ আখ্যা, সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান ছাত্র …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিপিট ক্যাডার বন্ধ, শিক্ষা ক্যাডারের শূন্য পদ যুক্তসহ তিন দ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9