ফের প্রকাশ করা হবে হাবিপ্রবির একটি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল 

১১ মে ২০২৫, ০৫:৩১ AM , আপডেট: ১২ মে ২০২৫, ০৪:৩৪ AM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ৩য় শিফটের পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

রবিবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. হাসান ফুয়াদ এল তাজ। তিনি বলেন, ‘B3 রেজাল্টে কারেকশন ইনপুট দেওয়া হয়েছে। বর্তমানে সকল রেজাল্ট পুনরায় যাচাই (চেকিং) করা হচ্ছে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে সংশোধিত রেজাল্ট পুনরায় প্রকাশ করা হবে।’

এর আগে, B3 ইউনিটের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ভর্তিচ্ছুরা। তাদের অভিযোগ, তারা অপ্রত্যাশিতভাবে নেগেটিভ মার্ক পেয়েছেন। এমন ফলাফল স্বাভাবিক নয়, এতে কোনো ভুল হতে পারে। একইসঙ্গে তারা ফলাফল পুনঃনিরীক্ষণের দাবি জানান।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬