ঈদ-গ্রীষ্মে কোন শিক্ষাপ্রতিষ্ঠান কতদিন ছুটি

২৯ মে ২০২৫, ০৭:০০ AM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৩:৩৩ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে এখানে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ছুটির ভিন্নতা রয়েছে। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ছুটি শুরু হবে ১ জুন। আবার কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে যাবে ৩ জুন থেকে। কারো ছুটি ২৫ আবার কারো ১০ দিন বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি বিশ্লেষণে জানা গেছে, এবার সবচেয়ে বেশি ছুটি পাচ্ছেন মাদ্রাসার শিক্ষক্ষ-শিক্ষার্থীরা। আর সবচেয়ে কম ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রাথমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হবে ৩ জুন থেকে এবং চলবে ২২ জুন পর্যন্ত। ২৩ জুন  থেকে পুনরায় শুরু হবে পাঠদান। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীরা পাচ্ছে ২১ দিনের ছুটি।

মাধ্যমিক বিদ্যালয়
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে ১ জুন। এর সঙ্গে যুক্ত হচ্ছে গ্রীষ্মকালীন অবকাশও। ছুটি চলবে ১৯ জুন পর্যন্ত। এরপর ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ক্লাস শুরু হবে ২২ জুন। সব মিলিয়ে ২৩ দিনের ছুটি ভোগ করবেন মাধ্যমিক শিক্ষার্থীরা।

সরকারি-বেসরকারি কলেজ
সবচেয়ে কম ছুটি পাচ্ছেন কলেজ পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ৩ জুন থেকে ১২ জুন পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকবে। এ স্তরে গ্রীষ্মকালীন ছুটি নেই।

মাদ্রাসা
মাদ্রাসাসায় এবার সর্বোচ্চ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি আলিয়া ও বেসরকারি ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাসায় ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে ১ জুন থেকে এবং তা চলবে ২৫ জুন পর্যন্ত। পাঠদান শুরু হবে ২৬ জুন। ফলে মাদ্রাসাসার শিক্ষার্থীরা পাচ্ছেন টানা ২৫ দিনের ছুটি।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ১ জুন থেকে ছুটি শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত চলবে। এরপর ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন ক্লাস শুরু হবে।

২২ মাস বেতন নেই, কর্মবিরতিতে সরকারি ইউনানী-আয়ুর্বেদিক কলেজে…
  • ১৫ মে ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে সহকারী প্রধান শিক্ষক/প্রধান শিক্ষক, পদায়…
  • ১৫ মে ২০২৬
জঙ্গি সম্পৃক্ততা সন্দেহে দুর্গম টিলা থেকে চাকরিচ্যুত সেনা স…
  • ১৫ মে ২০২৬
হামে মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে নিউমোনিয়া, অ্যান্টিবায়োটিক কাজ না…
  • ১৫ মে ২০২৬
হামে আরও ১২ শিশুর মৃত্যু
  • ১৫ মে ২০২৬
যশোরের চৌগাছায় ২১১ বোতল মাদক দুইজন আটক
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081