হাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফলাফলে অসংগতি, ফল পুনঃনিরীক্ষার দাবি ভর্তিচ্ছুদের

১১ মে ২০২৫, ০৫:২৫ AM , আপডেট: ১২ মে ২০২৫, ০৪:৩৪ AM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তবে ফল প্রকাশের পরপরই এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা বিশেষ করে ‘বি’ ইউনিটের ৩য় শিফটের ভর্তিচ্ছুরা। 

তাদের অভিযোগ, তারা অপ্রত্যাশিতভাবে নেগেটিভ মার্ক পেয়েছেন। এমন ফলাফল স্বাভাবিক নয়, এতে কোনো ভুল হতে পারে। একইসঙ্গে তারা ফলাফল পুনঃনিরীক্ষণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ভর্তিপরীক্ষা কমিটির সদস্য প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির জানান, আমরা বিষয়টি ইতোমধ্যে অবগত হয়েছি। অভিযোগগুলোর গুরুত্ব অনুধাবন করে ভর্তি পরীক্ষা কমিটি ফলাফল পুনরায় পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা যায়, রবিবার (১১ মে) ছুটির দিন হওয়া সত্ত্বেও ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা প্রশাসনিক ভবনে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অভিযোগগুলো পর্যালোচনার কাজ চালিয়ে যাচ্ছেন। 

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬