ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: রাশিয়ার দৈনিক তেল রপ্তানি ৭১ লাখ ব্যারেল

১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৩ PM
রাশিয়ার তেল রপ্তানি দ্বিগুণ বেড়েছে

রাশিয়ার তেল রপ্তানি দ্বিগুণ বেড়েছে © সংগৃহীত

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ঠেকাতে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। এর ফলে গত মার্চ মাসে রাশিয়ার তেল রপ্তানি থেকে আয় প্রায় দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।

আইইএ-এর প্রতিবেদন অনুযায়ী, গত মাসে তেল রপ্তানি থেকে রাশিয়ার আয় হয়েছে ১৯ বিলিয়ন মার্কিন ডলার। গত ফেব্রুয়ারি মাসে অপরিশোধিত তেল ও অন্যান্য তেলজাত পণ্যের রপ্তানি দৈনিক মাত্র ৩ লাখ ২০ হাজার ব্যারেল থাকলেও মার্চে তা লাফিয়ে দৈনিক ৭১ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে রুশ তেলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে ইরান ও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে সেই বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়। ওয়াশিংটনের এই সিদ্ধান্তের ফলে গত ১১ এপ্রিল পর্যন্ত সমুদ্রপথে থাকা রাশিয়ার অপরিশোধিত তেল কেনার সুযোগ পেয়েছে বিভিন্ন দেশ। মূলত এই সুযোগ কাজে লাগিয়েই বিশ্ববাজারে নিজেদের তেলের সরবরাহ বাড়িয়ে আয় বহুগুণ বাড়িয়ে নিয়েছে মস্কো।

বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে একমত বাংলাদেশ ও জাপান
  • ২৮ জুলাই ২০২৬
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিক…
  • ২৮ জুলাই ২০২৬
১০ লাখ টাকা ব্যয়ে হাবিপ্রবির ১০ লিফট সংস্কারের উদ্যোগ
  • ২৮ জুলাই ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সভায় প্রধানমন্ত্রী, …
  • ২৮ জুলাই ২০২৬
সরকারি চাকরিতে নারী কোটা পুনর্বহালের দাবি
  • ২৮ জুলাই ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার চিফ অব…
  • ২৮ জুলাই ২০২৬