সিরিয়া থেকে ১ হাজার মার্কিন সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ AM
 মার্কিন সেনা প্রত্যাহার

মার্কিন সেনা প্রত্যাহার © টিডিসি সম্পাদিত

সিরিয়া থেকে প্রায় এক হাজার মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নালের তিনজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনের অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে। আল-জাজিরা এখনও প্রতিবেদনটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

মার্কিন সেনারা ইতিমধ্যেই দক্ষিণ সিরিয়ার আল-তানফ ঘাঁটি খালি করতে শুরু করেছে। ইরাক ও জর্ডান সীমান্তের কাছে অবস্থিত এই ঘাঁটিটি এক সময় আইএসআইএল বিরোধী আন্তর্জাতিক জোটের অভিযানের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানাচ্ছে, 'এই প্রত্যাহার একটি সুপরিকল্পিত এবং পরিস্থিতি-ভিত্তিক পদক্ষেপ।'

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অন্তত গত জানুয়ারি থেকে পুরো সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছিল। কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে ইরানের সাথে চলমান উত্তেজনার মধ্যে সিরিয়া থেকে সেনা সরানোর কোনো সম্পর্ক নেই। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান সরকারের বিক্ষোভ দমন এবং পরমাণু চুক্তির আলোচনার স্থবিরতার পর ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি দিয়েছে। এর অংশ হিসেবে ওই অঞ্চলে মার্কিন নৌ ও বিমান শক্তি বাড়ানো হয়েছে, এবং দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী 'ইউএসএস জেরাল্ড আর ফোর্ড' বর্তমানে ওই এলাকার দিকে অগ্রসর হচ্ছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, এই সেনা প্রত্যাহার সিরিয়ার নিরাপত্তা কাঠামো পুনর্গঠন এবং দীর্ঘদিনের বিভক্ত শাসনের পর রাষ্ট্রীয় কর্তৃত্ব সুসংহত করার একটি চুক্তির অংশ। এই চুক্তির আওতায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) সিরীয় সেনাবাহিনীর সঙ্গে একীভূত হবে। মার্কিন কর্মকর্তারা বলছেন, 'এই চুক্তি সিরিয়ার জাতীয় ঐক্য ও পুনর্মিলনের পথে একটি বড় পদক্ষেপ।'

এছাড়া, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার অধীনে সিরীয় সরকারি বাহিনী দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ অন্যান্য এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এর আগে সরকারি বাহিনী এবং এসডিএফ-এর মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করে প্রাণঘাতী সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছিল।

গত ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা একটি ভঙ্গুর যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে এবং দুই বাহিনীকে একীভূত করার আলোচনার পথ সুগম করে।

সংবাদসূত্রঃ আল জাজিরা

শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস,…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে পানি শোধনাগার চালু, স্বস্তিতে সুন্দরগঞ্জ পৌরবাসী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নতু…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল সীলগালা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now