জুনেই কি শেষ হতে চলেছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ AM , আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ AM
 ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি © সংগৃহীত

আগামী জুনের মধ্যেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চাইছে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্য বাস্তবায়নে আগামী সপ্তাহে দুই পক্ষকে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

শনিবার এক বক্তব্যে জেলেনস্কি বলেন, ‘আমেরিকা প্রথমবারের মতো প্রস্তাব করেছে যে দুইটি আলোচনাকারী দল, ইউক্রেন ও রাশিয়া এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে, সম্ভবত মায়ামিতে, বৈঠকে বসুক। আমরা আমাদের অংশগ্রহণ নিশ্চিত করেছি’। তবে ওয়াশিংটন বা মস্কোর পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই এই দীর্ঘস্থায়ী সংঘাত বন্ধ করতে প্রবল চাপ দিয়ে আসছেন। জেলেনস্কি জানান, আসন্ন আলোচনায় প্রথমবারের মতো দুই দেশের নেতাদের উপস্থিতিতে একটি ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয় উল্লেখ করে তিনি বলেন, ‘এর জন্য প্রস্তুতিমূলক কিছু বিষয় প্রয়োজন’। মূলত মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটে এই গ্রীষ্মের আগেই ওয়াশিংটন একটি সমাধানে পৌঁছাতে আগ্রহী।

যুদ্ধের সময়সীমা বা ডেডলাইন নিয়ে এক প্রশ্নের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকানরা বলছে তারা জুনের মধ্যেই সবকিছু করতে চায়’। গ্রীষ্মকাল শেষ হওয়ার আগেই কেন এই তৎপরতা, তার ব্যাখ্যায় তিনি যোগ করেন, ‘কেন এই গ্রীষ্মের আগেই? আমরা বুঝি যে যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়গুলো এতে প্রভাব ফেলবে’। এদিকে আলোচনার প্রস্তাব থাকলেও মাঠের চিত্র এখনো থমথমে। তীব্র শীতের মধ্যে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলা অব্যাহত থাকায় দেশটিতে বিদ্যুৎ সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন…
  • ১৭ অক্টোবর ২০২৬
একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬