খামেনির ‘নিহতের দাবি’ ইসরায়েলি মিডিয়ায়, ইরান বলছে ‘জীবিত’

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৩ PM
আয়াতুল্লাহ আলি খামেনি

আয়াতুল্লাহ আলি খামেনি © ফাইল ছবি

তেহরানে চলমান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ‘নিহত’ হয়েছেন, এমন দাবি করেছে ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো। অবশ্য ইরান বলছে, খামেনি ‘অক্ষত’ আছেন। দেশটির সংবাদমাধ্যম আল আলম টিভি জানিয়েছে, কিছুক্ষণের মাঝেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন তিনি।

খামেনি বেঁচে আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি। আলজাজিরা লিখেছে, আরগাচি এনবিসি নিউজকে বলেছেন, আলী খামেনি বেঁচে আছেন, যতদূর আমি জানি।

আরগাচি আরও বলেন, একজন বা দুজন কমান্ডার নিহত হলেও বেশিরভাগ কর্মকর্তা জীবিতই আছেন।

ট্রাম্প ইরানের শাসন পরিবর্তনের যে বার্তা দিয়েছেন তা ‘অসম্ভব’ মন্তব্য করে তিনি বলেন, কোনো আলোচনার আগে হামলা থামাতে হবে।

ইসরায়েলের টেলিভিশন চ্যানেল-১২ বেনামি সূত্রে জানিয়েছে, আজ শনিবারের (২৮ ফেব্রুয়ারি) এক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি সম্ভবত নিহত হয়েছেন। এমন মূল্যায়ন করছে ইসরায়েলের কর্মকর্তারা। প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ক্রমবর্ধমান ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে জানা গেছে, খামেনি ইতোমধ্যেই তেহরান ত্যাগ করে নিরাপদ স্থানে স্থানান্তরিত হয়েছেন। তার বর্তমান অবস্থান সরকারিভাবে গোপন রাখা হয়েছে। শনিবার দুপুরে ইরানি কর্মকর্তাদের বরাতে এ তথ্যটুকুই প্রচারিত হয়। এরপর খামেনির অবস্থান বা আহত হওয়ার গুঞ্জন নিয়ে আর কোনো পাল্টা বিবৃতি আসেনি।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬