এপস্টেইন নথির তথ্য

‘মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি’

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ AM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ AM
মোদি ও নেতানিয়াহু

মোদি ও নেতানিয়াহু © সংগৃহীত

যৌন অপরাধী জেফরি এপস্টেইন–সংক্রান্ত বিপুল পরিমাণ নতুন নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। গত শুক্রবার (৩০ জানুয়ারি) এপস্টেইন সংশ্লিষ্ট প্রায় ৩০ লাখ পৃষ্ঠা নথি, ১ লাখ ৮০ হাজার ছবি এবং প্রায় ২ হাজার ভিডিও প্রকাশ করা হয়।

প্রকাশিত নথিগুলোর মধ্যে একটি ইমেইলে উঠে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। ওই ইমেইলে ২০১৭ সালে মোদির ইসরায়েল সফরের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট–এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে মোদি এপস্টেইনের কাছে পরামর্শ নিয়েছিলেন বলে দাবি করা হয়েছে। একটি ইমেইলে এপস্টেইন নিজেই এ দাবি করেন।

ইমেইলে এপস্টেইন উল্লেখ করেন, তিনি মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দেন এবং বলেন—এতে মার্কিন প্রেসিডেন্ট সন্তুষ্ট হবেন। ওই পরামর্শ অনুযায়ী ২০১৭ সালে মোদি ইসরায়েল সফর করেন। সেখানে গিয়ে মোদি নাচ-গান করেন বলেও ইমেইলে দাবি করা হয়েছে।

১৯৯২ সালে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর এটিই ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর।

ইমেইলে এপস্টেইন লিখেছেন, “ভারতীয় প্রধানমন্ত্রী পরামর্শ নেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নাচ-গান করেন। তারা কয়েক সপ্তাহ আগেই সাক্ষাৎ করেছিলেন। এই পরামর্শ কার্যকর হয়েছে।”

এপস্টেইন ফাইলের এসব তথ্য সরাসরি অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ২০১৭ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রীর ইসরায়েল সফরের তথ্য ছাড়া ইমেইলে উল্লেখ করা বাকি সব বক্তব্যই একজন দণ্ডপ্রাপ্ত অপরাধীর ভিত্তিহীন ও কুৎসিত কল্পনা। এসব দাবি চরম অবজ্ঞার সঙ্গে প্রত্যাখ্যান করা উচিত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। [সূত্র: জেরুজালেম পোস্ট]

দুদকের মামলায় ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন …
  • ২০ মে ২০২৬
কারিকুলামে বড় পরিবর্তন আসছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • ২০ মে ২০২৬
পাবনায় ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক
  • ২০ মে ২০২৬
গোবিপ্রবিতে নষ্ট হচ্ছে ক্যাম্পাসের লেকপাড়ের সৌন্দর্য
  • ২০ মে ২০২৬
এক মাসের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
ইয়াবা বিক্রির সময় বিএনপি নেতাকে হাতেনাতে আটক পুলিশের
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081