ভারতের ওপর আরোপিত শুল্ক কমাবেন ট্রাম্প

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ AM
ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী

ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী © সংগৃহীত

ভারতের ওপর আরোপিত শুল্ক হার ২৫  শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাণিজ্যিক চুক্তিতে সম্মত হওয়ার কথা জানিয়েছেন তিনি।

ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেন, ভারত বাণিজ্য বাধা শূন্যে নামিয়ে আনবে এবং রাশিয়ান তেল কেনাও বন্ধ করবে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানায়, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে দিল্লির অস্বীকৃতির জন্য ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হবে।

নিজের পোস্টে ট্রাম্প জানান, নরেন্দ্র মোদীর সাথে সকালের ফোনালাপে বাণিজ্য এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনাও অন্তর্ভুক্ত ছিল।

ফোনালাপে নরেন্দ্র মোদী রাশিয়ান তেল কেনা বন্ধ করার পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং সম্ভবত ভেনেজুয়েলা থেকে আরও অনেক তেল কিনতে সম্মত হয়েছেন, বলে দাবি করেন ট্রাম্প।

ট্রাম্প আরও বলেন, মোদির অনুরোধে তিনি তাৎক্ষণিকভাবে ‘একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছেন’ যার মাধ্যমে শুল্ক কমানো হবে এবং ভারতের শুল্ক এবং অ-শুল্ক বাধা শূন্যে নেমে আসবে।

ট্রাম্প বলেন, ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের আমেরিকান পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছেন মোদী, যার মধ্যে রয়েছে জ্বালানি, প্রযুক্তি, কৃষি এবং কয়লাজাত পণ্য।

গত বছরের আগস্ট মাসে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর এশিয়ার যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর থেকেই আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন চলছে। এছাড়াও রাশিয়ান তেল কেনার কারণে এর সঙ্গে অতিরিক্ত ২৫ শতাংশ জরিমানাও যোগ হয়েছে।

ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন গত সপ্তাহে একটি মুক্ত বাণিজ্য চুক্তি ঘোষণা করে। যেখানে ভারত এবং ২৭টি ইউরোপীয় রাষ্ট্রের ব্লকের মধ্যে প্রায় সমস্ত পণ্যের ওপর কর কমানোর কথা জানানো হয়েছে।

এমন চুক্তির এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আমেরিকার আরোপিত শুল্ক ইস্যুতে নতুন চুক্তির ঘোষণা এল।

সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টের মাধ্যমে চুক্তির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোস্টে তিনি লিখেন, আমেরিকার সাথে একটি চুক্তি হওয়ায় তিনি ‘আনন্দিত’।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, এই চুক্তির অংশ হিসেবে রাশিয়ান তেল কেনার সঙ্গে সম্পর্কিত শুল্ক প্রত্যাহার করা হবে এবং অন্যান্য শুল্ক কমিয়ে ১৮ শতাংশে আনা হবে।

এক্স-এ নরেন্দ্র মোদী বলেছেন, এই চমৎকার ঘোষণার জন্য ভারতের এক দশমিক চার বিলিয়ন জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনেক ধন্যবাদ।

তিনি বলেন, যখন দুটি বৃহৎ অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র একসাথে কাজ করে, তখন এটি আমাদের জনগণের উন্নয়ন করে এবং পারস্পরিক সহযোগিতার জন্য প্রচুর সুযোগ তৈরি করে।

ট্রাম্পের শুল্ক কার্যকর হওয়ার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানি তীব্রভাবে হ্রাস পায়। এর পর থেকেই, ট্রাম্পের শুল্ক আরোপের সাথে লড়াইরত অন্যান্য দেশের সাথে অংশীদারিত্বের চেষ্টাও করছিলেন দিল্লির কর্মকর্তারা।

ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন গত সপ্তাহে একটি মুক্ত বাণিজ্য চুক্তি ঘোষণা করে। এ চুক্তির ফলে ২০৩২ সালের মধ্যে ভারতে ইইউ রপ্তানি দ্বিগুণ হবে বলে জানা গেছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তিকে 'সব চুক্তির মা' বলে অভিহিত করেছেন ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেয়ন। বর্তমানে এ দুই পক্ষই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরও গভীর করার চেষ্টা করছে।

বিবিসি জানায়, বিশ্লেষণ ও পূর্বাভাস সংস্থা প্যানজিয়া পলিসির প্রতিষ্ঠাতা টেরি হেইনস ওয়াশিংটন-দিল্লি চুক্তি নিয়ে বলেছেন, যারা মনে করেন যে ইইউ বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে বা তার ওপর ভর করে গতি অর্জন করছে, এটা তাদের উত্তর। তিনি আশা করেন, অভ্যন্তরীণ মার্কিন বাজার এ চুক্তি নিয়ে ‘উল্লাস’ করবে।

বিবিসি আরও জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের ৮০০ ক্ষুদ্র ব্যবসার জোট, উই পে দ্য ট্যারিফস, এ ঘোষণার সমালোচনা করে বলেছে যে ট্রাম্পের শুল্ক নীতি বাস্তবায়নের আগে, আমেরিকান আমদানিকারকরা ভারত থেকে আসা পণ্যের ওপর গড়ে দুই দশমিক পাঁচ শতাংশ কর দিতেন।

সংগঠনের পরিচালক ড্যান অ্যান্থনি বলেন, এই 'চুক্তি'র ফলে আমরা এক বছর আগে যা কর দিচ্ছিলাম তার চেয়ে ছয় গুণ বেশি হারে কর আদায় করা হচ্ছে। এটি স্বস্তি নয়, এটি একটি স্থায়ী কর বৃদ্ধি যা দীর্ঘ সময় ধরে চলবে।

এদিকে, ট্রুথ সোশ্যালে দিল্লির সাথে বাণিজ্য চুক্তির বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর পুঁজিবাজারে মার্কিন শেয়ারের দাম বেঁড়েছে।

চাঁদা না দিলেই লুট-নির্যাতন, যমুনার চরে জিম্মি বাথানমালিকেরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য বদলি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: ইমেইল জটিলতায় শূন্যপদের চাহিদা দিতে পা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9