ভুয়া ফটোকার্ড নিয়ে নিজের অবস্থান জানালেন ডাকসু নেত্রী জুমা

১২ মার্চ ২০২৬, ১১:৩১ PM
ফাতিমা তাসনিম জুমা

ফাতিমা তাসনিম জুমা © সংগৃহীত

নিজের অবস্থান জানালেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। বৃহস্পতিবার (১২ মার্চ) ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্ট দেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘ভুয়া ফটোকার্ডের কল্যাণে আমার এলাকার  মানুষজন এখন জানে আমি বিদেশ। ধরা পড়ার ভয়ে চিকিৎসার নামে বিদেশ আছি বর্তমানে। আম্মু কমেন্টে দেখলাম যুদ্ধ করতেছে। এইজন্য বলি ভালো পড়াশোনা করে গুজব ছড়ানো দরকার। আমার মামা ডা. আমজাদ হোসেন কক্সবাজারের বিখ্যাত অর্থোপেডিক্স সার্জন। আমার মামি একজন গাইনোকলজিস্ট।’

তিনি বলেন, ‘আমার দাদা ছিলেন একজন ডাক্তার। আমার চাচাও ডাক্তার। আমার কাজিনদের মধ্যে দুইজন ডাক্তারি পড়াশোনা করছে। ভবিষ্যতে ইনশা আল্লাহ আরো কয়েকজন পড়ার সম্ভাবনা আছে। এতো ডাক্তার ফেলে কে বিদেশ যায় ভাই! বাই দ্য ওয়ে, সামনে আসলেই বিদেশ যাচ্ছি ইনশা আল্লাহ। তখন গুজবের সম্ভাব্য হেডলাইন কেমন হবে চিন্তা করছি। এবার দেশ ছেড়ে পালালেন ডাকসু নেত্রী জুমা। কারণ কী? আজকের কণ্ঠ, দ্য ডেইলি ডাকসু, নীলা ইসরাফিল, মুক্তাদির রোমিও এন্ড ৯৬ আদার্স!’

ট্যাগ: ডাকসু
নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬