নির্বাচনে খরচের হিসাব দিলেন জামায়াত আমির

১২ মার্চ ২০২৬, ১০:২৩ PM
ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ব্যয় হয়েছে ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা। বৃহস্পতিবার (১২ মার্চ) নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া তার নির্বাচনি ব্যয়ের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

ব্যয় বিবরণী থেকে জানা গেছে, নির্বাচনে প্রচারণা বাবদ ১৫ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকা, পরিবহন বাবদ ৮৮ হাজার ৯৬ টাকা, জনসভায় ৫ লাখ ৪৫ হাজার টাকা এবং নির্বাচনি ক্যাম্পে ৪ লাখ ১৭ হাজার ৬৪২ টাকা ব্যয় হয়েছে শফিকুর রহমানের।

এ ছাড়া এজেন্ট ও অন্যান্য স্টাফ বাবদ ২ লাখ ৯৩ হাজার ৮৯০ টাকা, আবাসন ও প্রশাসনিক খাতে ২ লাখ ৮৭ হাজার টাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচারণা বাবদ ৭১ হাজার ৬০ টাকা, মোট ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা ব্যয় হয়েছে জামায়াত আমিরের।

ঢাকা-১৫ আসনে ভোট করে জয়ী হয়েছেন ডা. শফিকুর রহমান। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। আইন অনুযায়ী, ভোটারপ্রতি ১০ টাকা ব্যয় করা যায়। সে হিসেবে তার ব্যয়সীমা ছিল ৩৫ লাখ ১৭ হাজার ১৮০ টাকা। নির্বাচনি ব্যয় বিবরণী অনুযায়ী, ব্যয়সীমার মধ্যেই ভোটের প্রচার-প্রচারণাসহ আনুষঙ্গিক কাজ সেরেছেন জামায়াত আমির।

নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬