‘লেনদেন নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল’— ৩০ হাজার টাকা ছিনতাইয়ে অভিযুক্ত সেই ঢাবি ছাত্রদল কর্মী

২৭ জানুয়ারি ২০২৬, ০৩:৩৬ PM , আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:৩২ PM
ছিনতাইয়ে অভিযুক্ত ঢাবি ছাত্রদল কর্মী

ছিনতাইয়ে অভিযুক্ত ঢাবি ছাত্রদল কর্মী © সংগৃহীত ও সম্পাদিত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে ছুরি দেখিয়ে অস্ত্রের মুখে ৩০ হাজার টাকা ছিনতাইয়ে অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী আরিফ ফয়সালের বিরুদ্ধে।

তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন এবং ছিনতাইকারী হিসেবে তাকে অপবাদ দেওয়া ডাকসু নেতাদের বিচারের দাবি জানিয়েছেন।

আর তার ভাষ্য, ভুক্তভোগীর সঙ্গে পূর্বের আর্থিক লেনদেন নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। পরবর্তীতে তারা নিজেরা মীমাংসা করে নিয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদের কার্যালয়ে একটি লিখিত অভিযোগপত্রের মাধ্যমে তিনি এসব দাবি জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের ছাত্রদলের নির্বাচন সমন্বয় কমিটির এ সমন্বয়ক অভিযোগপত্রে লেখেন, ২৫ জানুয়ারি আমার পূর্ব পরিচিত নিয়াজ ভাইয়ের সাথে আমার পূর্বের আর্থিক লেনদেন নিয়ে আমাদের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। কিন্তু পরবর্তীতে আমরা নিজেরা সেই বিষয়ে আলোচনা করে মীমাংসা করে নিই।

তিনি লেখেন, এই বিষয় নিয়ে একটি তৃতীয় পক্ষ এবং ডাকসুর নির্বাচিত প্রতিনিধি এবি জুবায়ের এবং মোসাদ্দিক আমার বিরুদ্ধে ছিনতাইয়ের মতো ঘৃণিত অপবাদ দেয় এবং কিছু নিউজ পোর্টাল তা উদেশ্যমূলকভাবে অপপ্রচার করে আমাকে ব্যক্তিগত এবং রাজনৈতিকভাবে হেনস্তা করে। আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও হেনস্তাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবেন।

 

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9