গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত

২৫ নভেম্বর ২০২৫, ০৪:৪৮ PM
ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশের দুই সদস্য

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশের দুই সদস্য © টিডিসি

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) রাতে নগরের মধ্য ভোরা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
 
আহত দুই পুলিশ সদস্য হলেন গাজীপুর মেট্রোপলিটন সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রশিদ ও কনস্টেবল সাইফুল ইসলাম। আটক যুবকের নাম মো. আব্রাহাম (১৯)। তিনি গাজীপুর মহানগরীর ঘোড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।
 
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে এএসআই আবদুর রশিদ ও কনস্টেবল সাইফুল ইসলাম একটি নিয়মিত অভিযানে মধ্য ভোরা এলাকায় গেলে একদল ছিনতাইকারী তাদের ওপর হামলা চালায়। হঠাৎ ছুরি ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে ছিনতাইকারীরা দুই পুলিশ সদস্যকে মারাত্মক জখম করে। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই পুলিশ অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত আব্রাহামকে আটক করে।
 
হাসপাতালের পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, এএসআই আবদুর রশিদের কপাল ও ঠোঁটে গভীর আঘাত লেগে সেলাই দিতে হয়েছে। এ ছাড়া তার হাঁটুতেও আঘাত রয়েছে। অপর দিকে কনস্টেবল সাইফুল ইসলাম মাথায় আঘাত পেয়ে কিছু সময় অচেতন ছিলেন। তার দুটি দাঁত ভেঙে গেছে এবং ঠোঁট ও চোখেও আঘাত পেয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
 
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। আটক আব্রাহামকে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9