র‍্যাব পরিচয়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

৩০ অক্টোবর ২০২৫, ০৯:০৪ PM
ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং দাগনভূঞা শাখা

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং দাগনভূঞা শাখা © টিডিসি

ফেনীর দাগনভূঞায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় ফেরার পথে র‍্যাব পরিচয়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার মাতুভূঞা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংকের বেকের বাজার এজেন্ট ব্যাংকিং শাখায় দায়িত্বরত ওয়াসিম উদ্দিন ও মকবুল আহম্মদ নামে দুজন ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখা থেকে ৮ লাখ টাকা নিয়ে সিএনজি অটোরিকশাযোগে তাদের নিজ কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে ফেনী-নোয়াখালী মহাসড়কের মাতুভূঞা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে র‍্যাব পরিচয়ে ৪-৫ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। একপর্যায়ে মারধর করে তাদের চোখ বেঁধে জোরপূর্বক প্রাইভেটকারে করে নোয়াখালীর সেনবাগের দিকে নিয়ে যায়। সেখানে সড়কের পাশে ফেলে দিয়ে চলে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।

ইসলামী ব্যাংকের বেকের বাজার শাখার এজেন্ট মহিউদ্দিন বলেন, ‘তাৎক্ষণিক খবর পেয়ে সেনবাগ গিয়ে দুজনকে নিয়ে আসি। ব্যাংকের জন্য দাগনভূঞা শাখা থেকে আনা ৮ লাখ টাকা ছাড়াও তারা কর্মচারী মকবুল আহম্মদের সঙ্গে থাকা সাড়ে ১৬ হাজার টাকা নিয়ে গেছে। এ বিষয়ে শুরু থেকেই পুলিশকে বিস্তারিত জানিয়েছি।’

এ ব্যাপারে দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনানুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজি…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাবিতে শিবিরের দেওয়া এসি বন্ধ করে দিয়ে প্রশাসন বলছে ‘অননুমো…
  • ০২ নভেম্বর ২০২৬
একই রাস্তা সকালে উদ্বোধন করলেন জামায়াতের এমপি, বিকেলে বিএনপ…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950