মহাসড়কে চলন্ত অটোরিকশা ছিনতাই চেষ্টা, ছুরিকাঘাতে আহত চালক

২৫ অক্টোবর ২০২৫, ০৩:৩৫ AM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৫, ০৩:৪০ AM
অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা

অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা © সংগৃহীত

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা এবং চালককে ছুরিকাঘাতের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ব্যাপক আলোচনা চলছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, ভিডিওটি কক্সবাজারগামী এক যাত্রী, নাজির উদ্দিন শাহ, তার ফেসবুকে পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ঘটনাটি ঘটেছে বন্দর উপজেলার মদনপুর এলাকায়। 

ভিডিওতে দেখা যায়, চলন্ত একটি সিএনজি চালিত অটোরিকশার পেছনে এক যুবক ঝুলছেন। এ সময় সিএনজির ডান পাশের দরজা খুলে ভেতরে থাকা একজন তাকে ধারালো ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করছেন। কিছুক্ষণ পর বাম পাশের দরজা খুলে আরেকজন একইভাবে তাকে ছুরিকাঘাতের চেষ্টা করেন। এ সময় সিএনজির পেছনে ঝুলে থাকা যুবক দিক পরিবর্তন করে নিজেকে রক্ষার চেষ্টা করছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, ‘ভিডিওটি আমরা দেখেছি। তবে ঘটনাস্থল শনাক্ত করতে ও সংশ্লিষ্টদের খুঁজে বের করতে তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬