যশোরে রিকশা ছিনতাইয়ের অভিযোগে স্বামী-স্ত্রী আটক

১০ অক্টোবর ২০২৫, ০৩:০৮ PM , আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৩:১১ PM
অভিযুক্ত দম্পতি

অভিযুক্ত দম্পতি © সংগৃহীত

যশোরের কুয়াদা বাজারে এক দম্পতির বিরুদ্ধে রিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১১টায় কুয়াদা বাজারে রিকশা ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন তারা। আটককৃত দম্পতিরা হলেন যশোর শহরের বারান্দীপাড়া আমতলার মৃত জাফর আলীর ছেলে পারভেজ এবং বাউলিয়া হামিদপুর গ্রামের মৃত জহুরুল ইসলামের মেয়ে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কুয়াদা বাজারের পাশের একটি ধানক্ষেতে চিৎকারের শব্দ শুনে কয়েকজন স্থানীয় বাসিন্দা সেখানে ছুটে যান। গিয়ে দেখেন, রিকশাচালক মিজানুর বিভ্রান্ত অবস্থায় কথা বলছেন এবং এক দম্পতি তাকে মারধর করে রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এ সময় স্থানীয়রা একত্র হয়ে স্বামী, স্ত্রী ও রিকশাচালককে ধরে বাজারে নিয়ে আসেন। পরে ধীরে ধীরে বেরিয়ে আসে ঘটনার আসল কাহিনি।

রিকশাচালক মিজানুর জানান, শহর থেকে পারভেজ ও তার স্ত্রী তিন ঘণ্টার জন্য ৩০০ টাকায় রিকশা ভাড়া নেন। একপর্যায়ে তারা তাকে খাবারের মধ্যে চেতনানাশক মিশিয়ে খাওয়ান। পরে তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর তারা তাকে মারধর করে চাকু ঠেকিয়ে রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন তিনি চিৎকার শুরু করেন। এদিকে, খবর পেয়ে স্থানীয় জনতা ঘটনাস্থলে জড়ো হন এবং পারভেজকে উত্তম মাধ্যম দিয়ে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার এএসআই কামাল হোসেন জানান, খবর পেয়ে তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। তিনজনকেই উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

 

 

৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬
যন্তর-মন্তরে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬