রাস্তায় আটকে ছিনতাই চেষ্টা, নারীর হাতে মার খেয়ে অস্ত্র ফেলে পালাল তিন ছিনতাইকারী

২০ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি সড়কে এক নারী এনজিও কর্মীর কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে তিন ছিনতাইকারী। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, কর্মস্থল থেকে ফেরার পথে ওই নারীকে নির্জন রাস্তায় আটকে টাকা-পয়সা ও ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। আত্মরক্ষায় তিনি একজনকে ঘুষি দিলে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় তারা একটি আগ্নেয়াস্ত্র ফেলে যায়।

ভুক্তভোগী নারী জানান, মরেই যাব ভেবে শেষ চেষ্টা করেছি। লড়াই করার পর তারা পালিয়ে যায়। পরে দেখি একটি অস্ত্র পড়ে আছে।

আরও পড়ুন: বাংলাবান্ধায় মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ, ট্রাকচালকসহ আটক ৪

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অস্ত্রটি উদ্ধার করেছে। অস্ত্রটি আসল নাকি নকল তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬