রাজধানীতে চাপাতিসহ ২ যুবক গ্রেপ্তার

১০ নভেম্বর ২০২৫, ১১:৪৯ PM
দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ

দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ © সংগৃহীত

ছিনতাই বিরোধী অভিযানে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে আল আমিন ওরফে জ্যাক কাদের ও রবিন নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়।

সোমবার (১০ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল আলম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রায়েরবাজার এলাকায় ছিনতাই বিরোধী অভিযানে মোহাম্মদপুর থানার রায়ের বাজার মেকাপ খান রোডে অভিযান চালিয়ে চাপাতিসহ হাতেনাতে জ্যাক কাদের ও রবিনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা রায়েরবাজার এলাকার চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬