মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী পাঁয়তারা শাহিন গ্রেপ্তার

৩১ অক্টোবর ২০২৫, ০৮:০৭ AM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৫, ০৮:০৭ AM
গ্রেফতারকৃত পাঁয়তারা শাহীন

গ্রেফতারকৃত পাঁয়তারা শাহীন © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে শীর্ষ ছিনতাইকারী পাঁয়তারা শাহীনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে থেকে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।

শাহীনের বাড়ি হবিগঞ্জের শিবপুর এলাকায়।

বর্তমানে তিনি রায়ের বাজার প্রেমতলা গলির মমতাজের বাসায় ভাড়া থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার রায়ের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৯টার দিকে জানতে পারি দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে পাঁয়তারা শাহীন সাদেক খান কৃষি মার্কেটের সামনে অবস্থান করছে। পরে পুলিশ গিয়ে তাকে ধরে ফেলে।

তার কাছ থেকে দেশীয় একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এই শীর্ষ ছিনতাইকারী পাঁয়তারা শাহিনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে কয়েকটি মামলার ওয়ারেন্টও রয়েছে। তাকে শিগগিরই আদালতে পাঠানো হবে।

৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ন…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
খাতা পুনর্মূল্যায়নে নীতিমালা হচ্ছে, শাস্তি পাচ্ছেন ‘অনুচিত’…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘রিটেন পাসের সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, আমি ফোন …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এক শর্তে হরমুজ খুলতে রাজি ইরান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জেএস ও জেডি ভোকেশনাল বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, ৫ নির্দে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬