ছিনতাইকারীর কবলে পড়ে সব হারাল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী

১৩ নভেম্বর ২০২৫, ১১:০৮ AM
দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মুহম্মদ জাকারিয়া মাসুম

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মুহম্মদ জাকারিয়া মাসুম © সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ৬০তম ব্যাচের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী মুহম্মদ জাকারিয়া মাসুম ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা তার মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে। শিক্ষার আলো খুঁজতে সংগ্রামরত এই শিক্ষার্থীর জীবন এখন থমকে গেছে একদল ছিনতাইকারীর হাতে সব হারিয়ে।

সোমবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ থেকে কাজ শেষে রিকশাযোগে ময়মনসিংহ টাউন হল এলাকায় পৌঁছান মাসুম। এ সময় ৪-৫ জন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। দৃষ্টিহীনতার সুযোগ নিয়ে তারা তার ওপর নির্মমভাবে হামলা চালায়। মাসুমের ধারণা, রিকশাচালকেরও এতে যোগসাজশ ছিল।

ছিনতাইকারীরা তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। মাসুম বলেন, 'এটি শুধু একটি ফোন ছিল না, এটি ছিল আমার চোখ, আমার শিক্ষকের কণ্ঠস্বর। এতে ছিল আমার সব একাডেমিক রেকর্ডিং, পাঠ্যবইয়ের অডিও ভার্সন ও প্রয়োজনীয় তথ্য। এই ডিভাইস হারানোয় আমার পড়াশোনা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।'

তিনি আরও জানান, ছিনতাইকারীরা তাকে জিম্মি করে মোবাইলের পিন কোড আদায় করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ১৭ হাজার টাকা তুলে নেয়। এই টাকাই ছিল তার ক্ষুদ্র রিচার্জ ব্যবসার পুঁজি।

অশ্রুসিক্ত কণ্ঠে মাসুম বলেন, 'আমি এখন একেবারে নিঃস্ব। প্রশাসন চাইলে আমার জীবন-সহায়ক মোবাইলটি উদ্ধার করতে পারে। না হলে নতুন ডিভাইস কেনা আমার পক্ষে সম্ভব নয়।'

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, 'ঘটনার বিষয়ে অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে সর্বাত্মক সহযোগিতা করব।'

 

 

 

 

বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করবে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬