চলন্ত রিকশায় ব্যাগ ধরে টান, আহত ইডেন ছাত্রী হাসপাতালে

১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) © সংগৃহীত

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের সামনে ছিনতাইকারীরা রিকশা থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পড়ে গিয়ে অর্পিতা মুখার্জী (২৪) নামে ইডেন কলেজের এক ছাত্রী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর সহপাঠী প্রবিতা রায় জানান, ইডেন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী তিনি। বর্তমানে আজিমপুরে সরকারি স্টাফ কোয়ার্টারে থাকেন। সকালে গ্রামের বাড়ি রংপুর যাওয়ার উদ্দেশ্যে রিকশা যোগে কমলাপুর স্টেশনে যাচ্ছিলেন। রিকশাটি মতিঝিল মেট্রোরেল রেলস্টেশনের নিচে আসলে একটি সিএনজি চালিত অটোরিকশায় আসা ছিনতাইকারীরা তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়।  

তিনি আরও জানান, এতে অর্পিতা রিকশা থেকে নিচে পড়ে গিয়ে ডান পায়ে ও হাতের কব্জিতে আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মতিঝিল এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়ে এক ইডেন ছাত্রী ঢামেকে এসেছেন। জরুরি বিভাগে চিকিৎসা চলছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।

ইংল্যান্ড-নরওয়ের ম্যাচে হানা দিল প্রাণঘাতী ভাইরাস
  • ১১ জুলাই ২০২৬
সাবস্টেশনে লাগা আগুনে বিদ্যুৎহীন রাজধানীর একাংশ
  • ১১ জুলাই ২০২৬
শাহজালালের মাজারের দানবাক্সে এবার ১৯ দিনেই ৪৭ লাখ টাকা
  • ১১ জুলাই ২০২৬
ঢলের পানিতে লাকড়ি ধরতে গিয়ে ভেসে যায় শিশু সাজেদুল, চারদিন প…
  • ১১ জুলাই ২০২৬
বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর উদ্যোগ তুলে ধরলেন মাহ্দী আ…
  • ১১ জুলাই ২০২৬
বিয়ের আড়াইমাসের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence