ছাত্রীনিবাস থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

৩১ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ PM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৬, ০২:৪৫ AM
মৃত রাবি শিক্ষার্থী

মৃত রাবি শিক্ষার্থী © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩১ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন লেবুবাগান এলাকার ‘বাদশা মঞ্জিল’ নামের একটি ছাত্রীবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

নিহত শিক্ষার্থীর নাম মোছা. লামিসা খাতুন (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। লামিসা খুলনা জেলার হরিণটানা থানার আল আকসা এলাকার মো. কুদরত আলীর মেয়ে।

আর পড়ুন:ভারতীয় কূটনীতিক এসেও দেখা করেছেন জামায়াতের সঙ্গে, রয়টার্সকে ডা. শফিক

জানা গেছে, আজ বিকেলে লেবুবাগান এলাকার ওই মেসে নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন লামিসা। পরে মেসের অন্য ছাত্রীরা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, সন্ধ্যার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অন্য ছাত্রীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। নিহতের পরিবারকে বিষয়টি ইতোমধ্যে জানানো হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

ট্যাগ: রাবি
প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950