ঢাবির এক হল থেকে ৫ সংসদ সদস্য, গ্রুপ ছবি তুললেন সংসদে গিয়ে

১২ মার্চ ২০২৬, ০৯:০৬ PM , আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৯:০৬ PM
কবি জসীম উদ্‌দীন হলের সাবেক শিক্ষার্থী ছিলেন এই ৫ সংসদ সদস্য

কবি জসীম উদ্‌দীন হলের সাবেক শিক্ষার্থী ছিলেন এই ৫ সংসদ সদস্য © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্‌দীন হলের সাবেক শিক্ষার্থী ছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন ৫ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন- এবিএম মোশাররফ হোসেন, মোহাম্মদ আসাদুজ্জামান, শহীদুল ইসলাম বাবুল, ফজলে হুদা বাবুল ও আতিক মুজাহিদ।

জাতীয় সংসদ ভবনে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনে গিয়ে হলটির সাবেক এই ৫ শিক্ষার্থী তুললেন গ্রুপ ছবি।

পরে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন ছবিটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীম উদ্‌দীন হল থেকে নির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, আসাদুজ্জামান, শহীদুল ইসলাম বাবুল, ফজলে হুদা বাবুল ও আতিক মুজাহিদ।

জানা গেছে, এই পাঁচজনের মধ্যে চারজন বিএনপি এবং একজন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচনে জয়ী লাভ করেছেন। এরমধ্যে মোহাম্মদ আসাদুজ্জামান ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তিনি আইনমন্ত্রী হিসেবেও মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। 

এছাড়া পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে এবিএম মোশাররফ হোসেন, ফরিদপুর-৪ আসনে শহিদুল ইসলাম বাবুল ও নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে ফজলে হুদাও বিএনপি থেকে জয়ী লাভ করেন। 

অপরদিকে কুড়িগ্রাম-২ আসন থেকে জয়ী লাভ করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদও এই হলের সাবেক শিক্ষার্থী ছিলেন।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিইউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬