জাবির নারী শিক্ষার্থীকে সাইবার বুলিংয়ের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

১২ মার্চ ২০২৬, ০৬:৩৩ PM , আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৬:৩৬ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ইংরেজি বিভাগের আরেক নারী শিক্ষার্থীকে সাইবার বুলিং ও হুমকির অভিযোগ উঠেছে। এ অভিযাগের প্রেক্ষিতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মাহতাব উজ-জাহিদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার অনুরোধ করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ৫০তম আবর্তনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গোলাম রব্বানীর বিরুদ্ধে সাইবার বুলিং, অশালীন ভাষা ব্যবহার এবং হুমকিমূলক আচরণের অভিযোগ করেছেন ৫১তম আবর্তনের ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮ এর ৪(১) (ক) ধারা অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন প্রদানের অনুরোধ করা হলো।

তদন্ত কমিটিতে সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানাকে সভাপতি ও প্রক্টর অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. সোহেল রানাকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারী প্রক্টর ড. মো. আল-আমিন খান, সামসুন্নাহার খন্দকার ও ড. সাহাদাত হোসেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি দেয়াল গ্রাফিতিকে কেন্দ্র করে প্রকৃত ঘটনা না জেনেই নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন গোলাম রব্বানী। ওই ভিডিওর মন্তব্যের ঘরে ইংরেজি বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী মনিষা সরকার একটি যৌক্তিক ও সংযত মন্তব্য করেন। তবে এর জবাবে রব্বানী অত্যন্ত কুরুচিপূর্ণ ও জঘন্য ভাষায় ওই ছাত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেন।

ওই ঘটনায় গত ১১ মার্চ ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, একজন নারী শিক্ষার্থী হিসেবে এই ধরনের আচরণ তাকে মানসিকভাবে আতঙ্কিত ও বিপর্যস্ত করে তুলেছে।
​

দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬
মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬