রাবিতে শহীদ ওসমান হাদি স্মরণে আলোচনা ও নিবেদিত কবিতা পাঠ

২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে ‘শরিফ ওসমান বিন হাদির স্মরণে আলোচনা ও নিবেদিত কবিতা পাঠ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে ‘শরিফ ওসমান বিন হাদির স্মরণে আলোচনা ও নিবেদিত কবিতা পাঠ’ অনুষ্ঠানের আয়োজন করা হয় © টিডিসি

চব্বিশের জুলাই অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ‘শরিফ ওসমান বিন হাদির স্মরণে আলোচনা ও নিবেদিত কবিতা পাঠ’ অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী সংস্কৃতি সংসদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শব্দকলা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ আয়োজন করেন তারা।

এ সময় বক্তারা বলেন, ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে শরীফ ওসমান হাদি হয়ে ওঠেন বাংলাদেশের কণ্ঠস্বর, কাজী নজরুল ইসলামের মানসপুত্র, বিদ্রোহী সন্তান। মাত্র ৩২ বছর বয়সে তার কণ্ঠস্বর বাংলাদেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ল বিশ্বময়। ওসমান হাদি এখন একটি আদর্শিক বিদ্রোহের প্রতীক।’

ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বাংলাদেশের গণমানুষের মুক্তির জন্য বিশ্বাসী সংস্কৃতি বিকাশের চেষ্টা করেছেন। 

পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম।

কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিনের উপস্থাপনায় নিবেদিত কবিতা পাঠ করেন কবি এরফান আলী এনাফ, কবি ও গবেষক ড. বিশ্বাস আমিন, জোহরুল ইসলাম,  ড. মঞ্জিলা শরীফ, মাহফুল আখতার, সানারুল ইসলাম বাহার, সেলিম আল সাঈদ, শোয়েব আলী, সুফিয়া ডেইজি, ফারহানা শরমিন জেনী, আবদুর রাজ্জাক রিপন, চঞ্চল রহমান, নাট্যশিল্পী আবদুল ওয়াদুদ, সাকিব সরকার, সরকার নজরুল ইসলাম প্রমুখ।

এবার তুষার গান্ধী আটক
  • ১০ অক্টোবর ২০২৬
বছরের পর বছর রিক্রুটমেন্ট নেই, আজ যখন পরীক্ষা, তখন প্রশ্নফা…
  • ১০ অক্টোবর ২০২৬
কেন দিল্লীতে থাকছেন না সোনম ওয়াংচুক— বললেন নিজেই, দিলেন বিজ…
  • ১০ অক্টোবর ২০২৬
পরিবেশের সঙ্গে মানুষের শরীরেও ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁ…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব ডিম দিবস উপলক্ষে বাকৃবিতে সাড়ে তিন হাজার ডিম বিতরণ
  • ১০ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর
  • ১০ অক্টোবর ২০২৬