বন্ধ বাকৃবি ক্যাম্পাসে চুরির চেষ্টা, তরুণ আটক

১৮ মার্চ ২০২৬, ০৩:০১ PM , আপডেট: ১৮ মার্চ ২০২৬, ০৩:০৭ PM
আটক তরুণ মো. শরীফুল ইসলাম

আটক তরুণ মো. শরীফুল ইসলাম © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কে আর মার্কেটে অবস্থিত এস্টেট অফিসে এসির তার চুরির চেষ্টার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এ ঘটনায় এক তরুণকে আটক করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ মার্চ) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটের এস্টেট অফিসের কক্ষ নম্বর ৩৮-এ এসির তার চুরির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা চালানো হয়। এ সময় দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করতে সক্ষম হন।

আরও পড়ুন: সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল ময়মনসিংহের যুবক মামুনের

উপস্থিত লোকজনের সামনে আটক ব্যক্তির কাছ থেকে ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের বিষয়ে তথ্য পাওয়া যায় এবং তাদের পরিচয় শনাক্ত করা হয়। চুরির ঘটনায় আটক ব্যক্তি হলেন মো. শরীফুল ইসলাম (২৫)। ঘটনায় জড়িত অন্য পলাতক আসামি হলেন মো. ইলন (৩০)।

ঘটনার পরপরই অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।

১৫০ টাকার জন্য কৃষককে মাথায় আঘাত, পাঁচ দিন পর মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাকে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
লালন শাহর সৃষ্টি  বাংলা লোকসংগীত ও বাউল সংস্কৃতির অমূল্য সম…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উন্মোচন
  • ১৭ অক্টোবর ২০২৬
বন্ধুদের মারধরের ২ দিন পর হাসপাতালে যুবকের মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি কে
  • ১৭ অক্টোবর ২০২৬