ঈদের ছুটিতে জাবিতে কঠোর নিরাপত্তা, বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

১৮ মার্চ ২০২৬, ০২:২০ PM , আপডেট: ১৮ মার্চ ২০২৬, ০২:২০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)আসন্ন শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে একাধিক নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটিকালীন সময়ে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সর্বদা নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া হল সংশ্লিষ্ট আবাসিক ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রভোস্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক ও মীর মশাররফ হোসেন হল গেট ছাড়া অন্যান্য সব গেট বন্ধ থাকবে। রাত ১০টার পর সব গেটে তালা দেওয়া হবে এবং ওই সময়ের পর ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে অনুমোদনবিহীন মোটরসাইকেল ও স্টিকারবিহীন গাড়ির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রকল্প এলাকায় অবস্থানরতদের প্রকল্প কর্তৃপক্ষ প্রদত্ত সাময়িক পরিচয়পত্র বহনের নির্দেশ দেওয়া হয়েছে।

যে কোনো জরুরি নিরাপত্তাসংক্রান্ত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কন্ট্রোল রুমের মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬