নতুন ভিসি

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ঢাবিকে আরও বেশি পরিচিত করাটাই হবে বড় সফলতা

১৭ মার্চ ২০২৬, ০৬:০৫ PM , আপডেট: ১৭ মার্চ ২০২৬, ০৬:৪১ PM
দায়িত্ব গ্রহণকালে এক সংক্ষিপ্ত বক্তব্য দেন ঢাবির নতুন ভিসি

দায়িত্ব গ্রহণকালে এক সংক্ষিপ্ত বক্তব্য দেন ঢাবির নতুন ভিসি © সংগৃহীত

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও বেশি পরিচিত করাটাই বড় সফলতা বলে মনে করছেন নতুন ভিসি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ভিসি কার্যালয়সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে ভিসি কার্যালয়ে তিনি আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন।

অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমাদের উদ্দেশ্য। একাডেমিক কাজ, বিশ্ববিদ্যালয়ের সব ধরনের উন্নয়ন এবং বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠকেকে বিশ্বের দরবারে র‍্যাঙ্কিংয়ের জায়গায় আরো বেশি পরিচিত করতে পারাটাই আমি সাফল্য মনে করি সবার আগে।

তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন বিচরণ করেছি। শিক্ষা জীবন থেকে শুরু করে এই পর্যায় পর্যন্ত এসেছি। এর মাঝে শুধু শিক্ষকতার না। এর পাশাপাশি অন্যান্য কার্যক্রম যেমন শিক্ষক সমিতি, সিন্ডিকেট, সিনেটও দায়িত্ব পালন করেছি আমি।

‘‘তাই এই বিশ্ববিদ্যালয় আমার অত্যন্ত পরিচিত জায়গা। সেই পরিচিত জায়গায় আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, গর্বিত এবং আল্লাহর কাছে আবারো শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই বিশ্ববিদ্যালয়কে নিয়াজ আহমদ খান স্যার যে জায়গায় রেখে গেছেন আজকে সেই জায়গা থেকে আবার আমাদের কাজ শুরু করতে হবে।’’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬