জিএস আম্মারকে ৩০ মিনিটে ক্যাম্পাস ছাড়া করতে সক্ষম, বললেন রাবি ছাত্রদল নেতা

২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ AM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ AM
সমাবেশে বক্তব্য রাখছেন ছাত্রদল নেতা শাকিলুর রহমান সোহাগ

সমাবেশে বক্তব্য রাখছেন ছাত্রদল নেতা শাকিলুর রহমান সোহাগ © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ সম্পাদক (জিএস) সালাহ উদ্দীন আম্মারকে ‘ফুটেজখোর’ বলে আখ্যায়িত করেছেন রাবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ। রাবি ছাত্রদল মাত্র ৩০ মিনিটে ‘ফুটেজখোর’ আম্মারকে ক্যাম্পাস থেকে বের করে দিতে সক্ষম বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত স্বাগত মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সোহাগ বলেন, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলই আপনার মতো ফুটেজখোর সালাউদ্দিন আম্মারকে ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে সক্ষম।

আরও পড়ুন: গানম্যানের প্রস্তাব প্রত্যাখ্যান করে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দাবি ভিপি সাদিক কায়েমের

সমাবেশে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বাংলাদেশের আশা-আকাঙ্ক্ষার প্রতীক দেশনায়ক তারেক রহমান দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করতে, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে, বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাংলাদেশের মানুষের উন্নতির লক্ষ্যে তিনি বাংলাদেশে ফিরছেন।

তিনি আরও বলেন, বিগত এক বছর ধরে বাংলাদেশে যে অপসংস্কৃতি ও মবকালচার তৈরি হয়েছিল, ২৫ তারিখের পর আমাদের সকল নেতাকর্মীর প্রতি ঘোষণা থাকলো শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, পুরো রাজশাহীতে যারা অস্থিতিশীলতা ও মবকালচার তৈরি করার চেষ্টা করবে, তাদের কড়া জবাবের মাধ্যমে প্রতিহত করতে হবে।

মিছিলে রাবি শাখা ছাত্রদলের বিভিন্ন হল, অনুষদ ও ইউনিটের নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

 

শীতকালে ভোগাতে পারে ডায়াবেটিস, সুগারের সঙ্গে ঠান্ডার কী সম্…
  • ২১ নভেম্বর ২০২৬
সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, ৫ আগস্ট পোড়া গাড়িতে আগুন দিয়…
  • ২১ নভেম্বর ২০২৬
ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি, কত দিন থাকবে …
  • ২১ নভেম্বর ২০২৬
কারাগারে থাকা স্বামীর ঘরে মিলল স্ত্রীর মরদেহ, যৌতুকের জন্য …
  • ২১ নভেম্বর ২০২৬
টানা ৩০ দিন সকালে চা-বিস্কুট দিয়ে নাস্তা করলে শরীরে যে প্রভ…
  • ২১ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় এগিয়ে থাকতে যে কৌশল অনুসরণ করবেন
  • ২১ নভেম্বর ২০২৬
diuimage