হাদি হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ PM
হাদির খুনিদের বিচারের দাবিতে  রাবিতে বিক্ষোভ

হাদির খুনিদের বিচারের দাবিতে রাবিতে বিক্ষোভ © টিডিসি ফটো

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে তারা বিক্ষোভ মিছিল করেন। পরে ক্যাম্পাসের মূল সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘আমরা সবাই হাবি হবো, যুগে যুগে লড়ে যাবো, বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, দিল্লি যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, পেতে চাইলে মুক্তি ছাড়ো ভারত ভক্তি, সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিস্টদের যমদূত আমাদের হাদি ভাই। আমাদের হাদি ভাইকে ভারত ও আওয়ামী ফ্যাসিস্টদের সমন্বিত পরিকল্পনায় হত্যা করা হয়েছে। আমাদের মধ্য থেকে একজন ইয়াহিয়া সিনওয়ার বিদায় নিলো, তার পরবর্তী উত্তরসূরী কিন্তু হাজার হজার ওসমান হাদী এখনো বাংলাদেশের ঘরে ঘরে তৈরি হয়ে আছে এবং আগামীতেও তৈরি হবে ইনশাআল্লাহ। 

আরও পড়ুন : ‘নবাব স্যার সলিমুল্লাহ থেকে শহীদ শরিফ ওসমান হাদি’

আরও বলেন, আমরা একটা জিনিস খুব স্পষ্টভাবে বলে দিতে চায়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে রাজনৈতিক দল লড়াই করবে আমরা তাদের বন্ধু আর ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে যারা বিভিন্ন টকশো, বক্তৃতায়, সিনেমায় ও বিভিন্ন জায়গায় জায়গায় তাদের পক্ষে নমনীয়তা প্রদর্শন করবে আমরা তাদেরকে জুতা খুলে মুখে মারবো, ইনশাআল্লাহ। তাদের প্রতি ন্যূনতম নমনীয়তা দেখানোর সুযোগ নাই। 

এসময় রাকসু'র ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, এই বাংলাদেশে যেভাবে হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে, এই হত্যা হত্যা নয়, এই হত্যা বাংলাদেশের বুকে গুলি করা হয়েছে। আমরা বলতে চাই, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুধু নয়, সারা বাংলাদেশ ইনসাফের পক্ষে লড়াই করার জন্য লক্ষ হাদি তৈরি হবে। যারা মনে করে একজন হাদিকে গুলি করে, একজন আলী রায়হানকে মাথায় গুলি করে এই দেশ থেকে ইনসাফের পক্ষে লড়াইকে দমিয়ে দেবে তারা যেন ভুলে না যায়, জুলাই বিপ্লবের পর হাদিরা মরে নাই।

নেপালের পর এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা, নিখোঁজ অন্তত ২০
  • ৩১ আগস্ট ২০২৬
বিমানবন্দর থেকে বের হতেই গাড়ি থামিয়ে প্রবাসীর স্বর্ণালঙ্কার…
  • ৩১ আগস্ট ২০২৬
পারিবারিক বিরোধ মেটানোর কথা বলে হোটেলে নারীকে ডেকে ধর্ষণচেষ…
  • ৩১ আগস্ট ২০২৬
নেপালের ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশুকে জীবিত উদ্ধার
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির শেষ রিলিজ স্লিপের ফল প্…
  • ৩১ আগস্ট ২০২৬
আলভারেজকে না পেয়ে ব্রাজিলের তারকা ফুটবলারকে দলে ভেড়াচ্ছে বা…
  • ৩১ আগস্ট ২০২৬