রাবি ভর্তির প্রবেশপত্র পাওয়া যাবে কাল থেকে, কিউআর কোডে আসনবিন্যাস

১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হচ্ছে আগামীকাল বুধবার (১৭ ডিসেম্বর)। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনায় ভর্তি পরীক্ষার তারিখ, শিফট, প্রবেশপত্র, আসনবিন্যাসসহ বিভিন্ন বিষয়ে তথ্য দিয়েছে কর্তৃপক্ষ। স্ব স্ব ইউনিটের পরীক্ষার তিন দিন আগে প্রবেশপত্রের কিউআর কোড স্ক্যান করে আসনবিন্যাস জানতে পারবেন ভর্তিচ্ছুরা।

জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ও এ- ইউনিটের ভর্তি পরীক্ষা যথাক্রমে ১৬ ও ১৭ জানুয়ারি প্রতিদিন দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা ও দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

‘বি’ ইউনিটের পরীক্ষা ২৪ জানুয়ারি বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক শিফটে অনুষ্ঠিত হবে। সব ইউনিটের (এ, বি ও সি ) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ১৭ ডিসেম্বর বেলা ১২টার পর রোল শিফট ও কেন্দ্রসহ ইস্যু করা হবে। প্রবেশপত্র অবশ্যই ২২ ডিসেম্বরের মধ্যে ডাউনলোড করতে হবে।

আরও পড়ুন: দেশে বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং হবে তিন বছর পরপর 

২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র হবে এক পৃষ্ঠার। পূর্ববর্তী বছরের মতো এবার University Copy ও Candidate Copy আলাদাভাবে দেওয়া হবে না। পরীক্ষার্থীর আসন বিন্যাস স্ব স্ব ইউনিটের পরীক্ষার তিন দিন আগে প্রবেশপত্রের উপরে দেয়া কিউআর কোড স্ক্যান করে দেখা যাবে। 

এছাড়া ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (admission.ru.ac.bd) ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করেও দেখা যাবে। পরীক্ষার্থীকে নির্দিষ্ট কেন্দ্রের নির্ধারিত কক্ষে পরীক্ষা দিতে হবে। পদ্ধতিগত কারণে এক কেন্দ্রের জন্য নির্ধারিত প্রার্থীর পরীক্ষা অন্য কেন্দ্র বা কক্ষে অথবা অন্য শিফটে গ্রহণ করা সম্ভব নয়। পরীক্ষার্থীর জন্য নির্ধারিত শিফট, কেন্দ্র ও কক্ষ জেনে নেওয়া আবশ্যক বলে আইসিটি সেন্টারের পরিচালক জানিয়েছেন।

মেসি-ইয়ামাল নয়, ফাইনালে জয় শুধু লা মাসিয়ার
  • ১৮ জুলাই ২০২৬
পাবনায় আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার
  • ১৮ জুলাই ২০২৬
শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব: আরাগচি 
  • ১৮ জুলাই ২০২৬
৩ বন্ধুর ডুব দিয়ে পুকুর ঘাট পেরোনোর প্রতিযোগিতা, দম ফুরিয়ে …
  • ১৮ জুলাই ২০২৬
বন্ধুদের সঙ্গে ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে গিয়ে ডুবল কিশোর, …
  • ১৮ জুলাই ২০২৬
বদলির পূর্বে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে কী হবে?
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence