মেডিকেলে চান্স না পেয়ে বিদ্যুতে শক নিলেন ভর্তিচ্ছু, অতঃপর… 

১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ PM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ PM
নিয়ামুল ইসলাম নীরব

নিয়ামুল ইসলাম নীরব © সংগৃহীত

মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার হতাশা থেকে বিদ্যুতায়িত হয়ে আত্মহত্যা করেছেন নিয়ামুল ইসলাম নীরব নামে এক শিক্ষার্থী। রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুরের একটি ছাত্রাবাস থেকে দেড় কিলোমিটার দূরে গিয়ে ৩৩ হাজার ভোল্টেজের তারের ওপর শুয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের। 

নীরবের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী এলাকায়। তার বাবা এরশাদুল হক ও মা নুরুন্নাহার বেগম। তারা দুজনে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর শহরের লালবাগ এলাকার নুর ছাত্রাবাসে থাকতো নিয়ামুল ইসলাম নীরব। সেখানে থেকে কোচিং করে এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেন। রোববার বিকেলে ফলাফল প্রকাশ হলে মেডিকেলে সুযোগ না পাওয়ায় পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ ক‌রে দেন। পরে মেস থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে শহরের বালাপাড়া এলাকায় গিয়ে ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুতের খুঁটির ওপর উঠে নিজের শরীর ছেড়ে দেন এই শিক্ষার্থী। এতে বৈদ্যুতিক শকে তার সারা শরীর পুড়ে মাটিতে পড়ে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নীরবের চাচা আক্কাস আলী বলেন, আমার ভাতিজা বিদ্যুতের খুঁটিতে উঠলে তার শরীরের বিভিন্ন অংশে পুড়ে যায়। পরে আমরা শুনতে পাই সে মারা গেছে। আজ সোমবার সন্ধ্যার পর তাকে জানাজা শেষে দাফন করা হয়েছে। 

বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান আলী বলেন, মৃত্যুর বিষয়টি শুনেছি। আজ সন্ধ্যার পর তাকে দাফন করা হয়েছে। 

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, বিষয়টি জানা নেই, এরকম মেসেজ পাইনি।

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬