চবিতে ভর্তি আবেদনের সুযোগ আর একদিন

১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য একদিন সুযোগ পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আগামীকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ ডিসেম্বর আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। তবে পরে দুদিন সময় বাড়ানো হয়। আবেদনের সময় বৃদ্ধি করে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়েছে, ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইন আবেদনের সময়সীমা ১৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বর্ধিত করা হলো। ফী প্রদানের সময়সীমা একই সময় পর্যন্ত অপরিবর্তিত থাকবে।

এবারের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি ‘এ’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী তিন বিভাগে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। 

আরও পড়ুন: বিজ্ঞান গবেষণায় সাফল্যের মাইলফলক ঢাবির, উপাচার্যের উচ্ছ্বাস

এ ছাড়া ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি, বি-১ ৭জানুয়ারি এবং বি-২ ৮ জানুয়ারি চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিস্তারিত দেখুন https://admission.cu.ac.bd/ -ওয়েবসাইটে।

বিএনপির কার্যালয়ই ‘সার গুদাম’, ডিলারশিপ পেলেন নেতার ভাই
  • ২৫ অক্টোবর ২০২৬
মানিক পশারীর লাশ দাফন-জানাজায় জামায়াতের বাধা নিয়ে যা বললেন …
  • ২৫ অক্টোবর ২০২৬
ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ এই নয় যে, জবাবদিহিতার ঊর্ধ্বে থা…
  • ২৫ অক্টোবর ২০২৬
২৮ অক্টোবর ঘিরে জামায়াতের দুই দিনের কর্মসূচি
  • ২৫ অক্টোবর ২০২৬
ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬
সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট
  • ২৫ অক্টোবর ২০২৬