রাবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় শেষ হচ্ছে আজ

২২ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় শেষ হচ্ছে আজ। সোমবার (২২ ডিসেম্বর) রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

জানা গেছে, মনোনীত শিক্ষার্থীরা তাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল, সাল এবং বোর্ড লিখে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী ডাউনলোড করতে ব্যর্থ হলে তাকে আর সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সব ইউনিটের (এ, বি ও সি) ভর্তি পরীক্ষার্থীদের গত ১৭ ডিসেম্বর দুপুর ১২টার পর রোল ও কেন্দ্রসহ প্রবেশপত্র ইস্যু করা হয়েছে। প্রবেশপত্র অবশ্যই ১৭ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে ডাউনলোড করতে হবে।

জানা গেছে, প্রতিটি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য দুটি প্রবেশপত্র দেওয়া হয়েছে। একটায় লেখা University Copy এবং অন্যটিতে Candidate Copy। কোনো শিক্ষার্থী যদি দুটো ইউনিটে পরীক্ষা দেন, তাহলে তাকে চারটি প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। আর তিনটি  ইউনিটে হলে মোট ছয়টি ডাউনলোড করতে হবে।

প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডে যে স্বাক্ষর রয়েছে, সেটি হুবহু দিতে হবে। ভর্তি পরীক্ষার সময় সব প্রবেশপত্র আনতে হবে। কারণ ভর্তি পরীক্ষার সময় কক্ষে কর্তব্যরত শিক্ষক প্রবেশপত্রে স্বাক্ষর দিয়ে University Copy জমা নিবে এবং Candidate Copy ফেরত দিবে। রাবিতে চান্স পাওয়ার পর এই Candidate Copy ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার ও চূড়ান্ত ভর্তির সময় শিক্ষার্থীকে Candidate Copy সাথে আনতে হবে।

তথ্য মতে, এবারের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন ইউনিটে আসন সংখ্যা রয়েছে ৩ হাজার ৯৯৭টি। বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় থাকবে এক ঘণ্টা।

প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএর উপর কোনো নম্বর থাকছে না। এ বছরে সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে। 

এছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্তভাবে ভর্তি পরীক্ষায় নির্ধারণ হওয়া প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই নির্ধারিত সময়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। 

www.ru.ac.bd admission এই ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। এ ছাড়া ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬