ফেসবুকে জাবি ছাত্রীকে অশালীন মন্তব্য, এক ছাত্র বহিষ্কার

১২ মার্চ ২০২৬, ০৭:০৪ PM , আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৭:১৯ PM
বহিষ্কৃত শিক্ষার্থী গোলাম রাব্বানী

বহিষ্কৃত শিক্ষার্থী গোলাম রাব্বানী © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে সাইবার বুলিং, অশালীন ভাষা ব্যবহার ও হুমকিমূলক আচরণের অভিযোগে ৫০ তম আবর্তনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের গোলাম রাব্বানীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২০২১–২০২২ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে ২০২০–২০২১ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গোলাম রাব্বানীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ–২০১৮ এর ৪(১) (খ) ধারা অনুযায়ী সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকালীন সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থান করতে পারবেন না।

অভিযুক্ত গোলাম রাব্বানী বিশ্ববিদ্যালয়ের নবাব সলিমুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত একটি বিষয় নেতিবাচক ও আপত্তিকর ভঙ্গিতে উপস্থাপন করে একটি পোস্ট দেন। ওই পোস্টে ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থী মন্তব্যের মাধ্যমে নিজের মতামত প্রকাশ করলে তাকে উদ্দেশ্য করে অশালীন, কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক ভাষায় মন্তব্য করেন গোলাম রাব্বানী।

অভিযোগকারী শিক্ষার্থী জানান, অভিযুক্তের মন্তব্যে সরাসরি গালিগালাজ ও হুমকিমূলক বক্তব্য ছিল, যা তাকে একজন নারী শিক্ষার্থী হিসেবে অপমানিত ও মানসিকভাবে আতঙ্কিত করেছে। এ ঘটনাকে তিনি সাইবার বুলিং ও অনলাইন হয়রানি হিসেবে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন।

পরে অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9