বঙ্গমাতা হল সংসদের ভিপি পদে লড়বেন দিলরুবা আক্তার পলি

২৩ আগস্ট ২০২৫, ১২:৪১ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৭:১১ PM
দিলরুবা আক্তার পলি

দিলরুবা আক্তার পলি © টিডিসি

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫ এ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন যোগাযোগ বৈকল্য বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী দিলরুবা আক্তার পলি। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা।

পলি বলেন, ক্যাম্পাসের বাইরে অবস্থিত এই হলে প্রশাসনের অবহেলার কারণে ছাত্রীরা নানা সমস্যার শিকার। স্বাস্থ্যকর খাবারের সংকট, যাতায়াত ব্যবস্থায় যথাযথ দৃষ্টি না দেওয়া এবং সিট জটিলতার কারণে মেয়েরা ভোগান্তিতে পড়ছে। অনেকেই এমনটাও মনে করে—‘কোনো পাপের ফলেই বুঝি এই হলে সিট পড়েছে’। আমি নির্বাচিত হলে এসব সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান করব।

তিনি আরও জানান, আমি নেতা হতে চাই না, আমি আপনাদের প্রতিনিধি হতে চাই। আমি আপনাদেরই মানুষ। খুব শিগগিরই আমি আমার নির্বাচনি ইশতেহার প্রকাশ করব। আপনাদের প্রতিটি মূল্যবান মন্তব্যই হবে আমার চলার পথের দিকনির্দেশনা।

 

খণ্ডিত দৃশ্যকে ‘অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযান’ শীর্ষক চট…
  • ১৮ অক্টোবর ২০২৬
মায়ার বাঁধনে জড়িয়ে অনলাইনে প্রেম, যে ৭ লক্ষণ দেখে বুঝবেন ‘প…
  • ১৮ অক্টোবর ২০২৬
৪ অনুষদে শিক্ষক নেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
  • ১৮ অক্টোবর ২০২৬
তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
  • ১৮ অক্টোবর ২০২৬
দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দম্পতি গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে বন্ধুদের হামলায় যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৪
  • ১৮ অক্টোবর ২০২৬