ডাকসুতে আগুন লাগাতে এসেছি—আশিকুরের প্রচারণায় মুগ্ধ সাংবাদিক মাসুদ কামাল

২২ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:৫৮ AM
মাসুদ কামাল

মাসুদ কামাল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার বিপুল সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভিপি পদে ৪৮ জন এবং জিএস পদে ১৯ জন প্রার্থী হয়েছেন। এর আগে এত বেশি প্রার্থী হওয়ার নজির নেই বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট মাসুদ কামাল।

শুক্রবার (২২ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “এত বেশি ছাত্র-ছাত্রী প্রার্থী হওয়ার বিষয়টি আমাকে স্পর্শ করেছে। দলীয় পরিচয়ের বাইরে বেশ অনেকে প্রার্থী হয়েছেন, যা খুবই ইতিবাচক দিক। বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কে কথা বলবেন—এটা রাজনৈতিক দলগুলো কেন নির্ধারণ করে দেবে?”

তিনি আরও লিখেছেন, জিএস পদে আশিকুর রহমান নামে এক প্রার্থীর প্রচারণা তার কাছে ভিন্নরকম লেগেছে। ফেসবুকে প্রচারাভিযানের একটি ছবির উল্লেখ করে তিনি বলেন, “আশিক বসে পায়ের উপর পা তুলে সিগারেট ধরাচ্ছেন। পরে জেনেছি, তিনি ধূমপান করেন না, প্রযুক্তির কাজ এটা। তিনি তার নির্বাচনী ইশতেহারও প্রকাশ করেছেন। প্রথার বাইরে গিয়ে বলেছেন, ‘ডাকসুতে আগুন লাগাতে চলে আসলাম বন্ধুরা।’ পুরো বিষয়টার মধ্যেই নতুনত্ব আছে।”

তরুণদের উদ্দেশে মাসুদ কামাল লেখেন, “আমি চাই, আমাদের তরুণরা নতুন কিছু ভাবুক, নতুন কিছু করুক। তারা প্রচলিত রাজনীতির ভৃত্যে পরিণত না হোক। অর্থ আর ক্ষমতার স্পর্শে দুর্নীতিতে নিমজ্জিত না হোক। সাম্প্রতিক উদাহরণগুলো আমাদেরকে খুবই হতাশ করেছে।”

তিনি আশিকুর রহমানসহ তরুণ প্রার্থীদের সাফল্য কামনা করেন।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬